ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে রেললাইন থেকে দুটি মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে একজন অজ্ঞাত রয়েছেন। উদ্ধাকৃতদের মধ্যে অন্য জনের নাম সাকিব (৩০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলাম ছেলে। রাজবাড়ী জিআরপি থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে সদর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন, গাছ কেটে বিক্রি ও জমি বেদখলের অপচেষ্টা

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে গাছ কেটে বিক্রি ও অর্থ আত্মসাৎ, জমি বেদখলের অপচেষ্টা, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গত সোমবার দুপুরে শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামস্থ ভুক্তভোগী পরিবারের বাসভবনে অভিযুক্ত বি.এম আমিরুল ইসলাম আকাশের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবার অভিযুক্ত … বিস্তারিত পড়ুন

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলমুক্ত করে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. পনির খন্দকার। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। রাজনৈতিক জীবনে মো. পনির খন্দকার … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিকে দায়ী করে নওগাঁর আত্রাইয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে সংকটকে পুঁজি করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের অপচেষ্টা বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে … বিস্তারিত পড়ুন

সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, “সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি। এ দেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে।  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে বর্তমান সরকার পাশে … বিস্তারিত পড়ুন

বেতাগীতে জমি বিরোধে শিশুকে মারধরের অভিযোগ, মামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি

বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে এক শিশুকে মারধরের অভিযোগে দায়ের করা মামলা ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। মামলার আসামি মোকলেছুর রহমানের দাবি। জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে তাঁকে হয়রানি করতে এ মামলা করা হয়েছে। অন্যদিকে, অভিযোগকারী শিক্ষক আমিনুল ইসলাম বুলবুলের দাবি, বিরোধপূর্ণ জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি। এ ছাড়া ঘটনার দিন শিশুটির বিদ্যালয়ে উপস্থিতি নিয়ে প্রধান শিক্ষক … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন, সচেতনতা বৃদ্ধির আহ্বান

মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর … বিস্তারিত পড়ুন

তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংরক্ষিত নারী সদস্য শিখা বেগম। তাঁর এ দায়িত্ব গ্রহণ ইউনিয়নের স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু বকর মিঞা তাঁর বড় ছেলে মোঃ … বিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে বাংলাদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

রাজবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার খানখানাপুর রেলগেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসের ভেতর থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ( ডিবি)। আটক ব্যক্তির নাম নাজমুল হাসান প্রিন্স (৪০)। নাজমুল সদর উপজেলার ভান্ডারিয়া এলাকার মোসলেম উদ্দীনের ছেলে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম … বিস্তারিত পড়ুন