ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আত্রাইয়ে গণভোট এবং পোস্টাল ব্যালট বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় উপজেলার ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা … বিস্তারিত পড়ুন

দিনাজপুরে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত লড়াইয়ে ৪০ জন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে জেলার ছয়টি আসনে চূড়ান্তভাবে মোট ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫ টায় মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হলে দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বাদ মাগরীব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন  আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় আত্রাই উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব এস এম রেজাউল ইসলাম রেজু। … বিস্তারিত পড়ুন

বিচারবিভাগের কাঁধের উপর অস্ত্র ঠেকিয়ে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করা যাবে না – রাজবাড়ীতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ডেস্ক নিউজ : বিচারবিভাগের কাঁধের উপর অস্ত্র ঠেকিয়ে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করা যাবে না। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে চার মিনিটে আর সংবিধান পরিবর্তন করা যাবে না। আমরা দেখেছি চার মিনিটে সংবিধান বদলে গেছে। দেশে যখন কোন রাজনৈতিক গণ্ডগোল হয়, আমরা আশা করি রাষ্ট্রপতি এখন কিছু একটা করবে। কিন্তু আমরা আশাহত হই। কারণ বর্তমান ব্যবস্থায় একজন … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরের মানিকদিপা পদ্মপাড়া স্পোর্টিং ক্লাবের ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা পদ্মপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় মানিকদিপা পদ্মপাড়া গ্রামস্থ খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মানিকদিপা পদ্মপাড়া স্বপ্ন ছোঁয়া ক্লাব ২–০ গেমে খরনা সোনার বাংলা ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০-তম জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: ​দিনাজপুরের পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০-তম জন্মবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে পার্বতীপুর উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি পালন করা হয়। ​উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে শহীদ জিয়ার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর বগুড়াঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দেশে কোনো অনিয়ম, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, নিজের জীবন বাজি রেখে শহীদ জিয়া বাংলাদেশকে নিরাপদ ও বসবাসযোগ্য রাষ্ট্রে পরিণত করেছিলেন। একজন সৎ ও দেশপ্রেমিক … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় গণভোট বিষয়ে একটি দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। সভায় ইউএনও গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, উপজেলার অনেক মানুষ নিরক্ষর হওয়ায় তাদের বোঝাতে কৌশলগতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া ও অন্যান্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। … বিস্তারিত পড়ুন

ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বাংলাদেশ ইসলামি আন্দোলন মনোনীত এমপি পদপ্রার্থী মো.রফিকুল ইসলাম হাতপাখার বিজয় নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী মাঠে আলেম ওলামা নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। গণসংযোগকালে তিনি বলেন,বাংলাদেশ ইসলামি আন্দোলন হাতপাখা মার্কার জয় মানেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে … বিস্তারিত পড়ুন