ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীর পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই উপজেলার হাতিয়াপাড়া গ্রামে দুইটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়াপাড়া এলাকায় চলাচলরত দুইটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় … বিস্তারিত পড়ুন

গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগে সাঁকো

সাম্প্রতিক টানা বৃষ্টিতে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের পদ হারবাইদ কালু মার্কেট হতে মারুকা যাওয়ার রাস্তাটি পানিতে তলিয়ে চরম বেহাল দশায় পরিণত হয়েছিল। ৬০০ ফুটের এই রাস্তাটির প্রায় ৫৫০ ফুট অংশই বৃষ্টির পানিতে ডুবে থাকায় পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়ার বাসিন্দাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়। ​এলাকাবাসীর এই ভোগান্তি ও মানবিক … বিস্তারিত পড়ুন

পূবাইলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে – এমপি এ কে এম ফজলুল হক মিলন

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার পূবাইল এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শনিবার (১৮ জুলাই) সকালে পূবাইল কলেজ গেট এলাকা থেকে উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর পুবাইলের ইছালী ব্রিজ সংলগ্ন এলাকাসহ … বিস্তারিত পড়ুন

ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী

নওগাঁর আত্রাই উপজেলার নাগর নদের তীরে অবস্থিত ঐতিহাসিক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী আজও বহন করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও কর্মের সাক্ষ্য। ১৮৯১ সালে জমিদারি তদারকির উদ্দেশ্যে প্রথমবার পতিসরে আসেন তিনি। পরে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থেকে নিজেকে সম্পৃক্ত করেন নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে। রবীন্দ্রনাথ পতিসরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও গ্রামীণ … বিস্তারিত পড়ুন

মৃত্যুফাঁদে পরিণত বেতাগী-মির্জাগঞ্জ সংযোগের একমাত্র লৌহ সেতু; পুনঃনির্মাণের দাবি

বরগুনার বেতাগী ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার হাজারো মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম লৌহ সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সেতুর লোহার কাঠামোর বিভিন্ন অংশে মরিচা ধরেছে এবং বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দৌলতদিয়ায় ডুবে যাওয়া এসবি বাস উদ্ধার, আহত ৩

রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ঘাটে ফেরি থেকে পদ্মায় ডুবে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২ টার দিকে বাসটি উদ্ধার করা হয়।  এর আগে সকাল সাড়ে নয়টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে  ফেরির র‍্যাম্প ভেঙ্গে বাসটি নদীতে ডুবে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে বিটুমিনবাহী ট্যাংকলরির চাপায় নারী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় বিটুমিনবাহী ট্যাংকলরির চাপায় ফোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানার দাদপুর আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোয়ারা খাতুন দাদপুর মোহনপাড়া এলাকার কোবাদ আলমের স্ত্রী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী একটি বিটুমিনবাহী ট্যাংলরি সকালে দাদপুর … বিস্তারিত পড়ুন

কৃষ্ণচূড়া গাছটি এখন শুধুই মাত্র স্মৃতি

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক কৃষ্ণচূড়া গাছ কালের পরিক্রমায় অনেক সময়ই স্মৃতিতে পরিণত হয়। অনাদর, কাণ্ডে নানাবিধ পেরেক ঠোকা, অপরিকল্পিতভাবে গাছ কাটা কিংবা ক্যাম্পাসের ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ এলাকার গাছ উধাও হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো আমাদের চোখের সামনে থেকেই এই চিরচেনা সৌন্দর্যকে হারিয়ে দিচ্ছে। ঝিনাইগাতীতে আগের মত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছ আজ আর চোঁখে পরছে না।ঝিনাইগাতীর সীমান্তঘেষা পাহাড়ী এলাকার … বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা চালক আহত

চট্টগ্রাম মহানগরের কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সোমবার (১৮ মে)২৬ খ্রিঃ দুপুর সাড়ে ১২টার সময় চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, বিআরটিএ ও রাজবাড়ী সার্কেল এর উদ্যোগে অনুষ্ঠান  আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ  মন্ত্রী শেখ রবিউল আলম।  জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে … বিস্তারিত পড়ুন