ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস দুর্ঘটনা ৩০০ ফুট গভীর খাদে পড়া থেকে রক্ষা পেল ৪৮ যাত্রী

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন বাসের ৪৮ জন যাত্রী। রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ সাপছড়ি এলাকায় পাহাড়ীকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি প্রতিরক্ষা দেয়াল থাকার কারনে বাস’টি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়া থেকে রক্ষা পেলেন। স্থানীয় সূত্রে জানা যায় দেয়ালটি না … বিস্তারিত পড়ুন

সুর আর সাধনার মেলবন্ধনে মুখর মহাস্থানগড় ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আমেজ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। প্রতি বছরের ন্যায় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (১৪ মে) হযরত শাহ সুলতান বলখী (র.)-এর মাজার এলাকাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়। আধ্যাত্মিক পরিবেশ আর লোকজ সংস্কৃতির মেলবন্ধনে প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর এখন উৎসবে মুখরিত। বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে ‘বৃষ্টির মধ্যে ঢালাই’ ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে ভিন্ন তথ্য

 নরসিংদীর মনোহরদীতে বাইপাস সড়কের চলমান ঢালাই কাজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং সাংবাদিক হেনস্তার অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে যান নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। জানা যায়, গত বুধবার সকালে মনোহরদী পৌরসভার বাইপাস সড়কের দীর্ঘদিন পর ঢালাই কাজ শুরু হয়। এ সময় এক ব্যক্তি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

 গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়নের দৃষ্টি নন্দন সড়ক সহ ১৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৯৩৫ টাকার ২টি প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় ৭৭ লাখ টাকার ১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৭৬ লাখ ৫৬ হাজার … বিস্তারিত পড়ুন

টানা বর্ষণে সড়ক ধস, দ্রুত সংস্কার ও গাছ অপসারণে প্রশংসায় ভাসছেন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর এলাকায় টানা দুই দিনের ভারী বর্ষণে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক ভেঙে ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। মিতালী সমিতির মোড় থেকে দফেদার ঘাট হয়ে জে.আর.এস স্কুল পর্যন্ত ঈদগাঁহ মাঠ সংলগ্ন এই সড়কটি ছিল এলাকাবাসীর প্রধান চলাচলের পথ। হঠাৎ সড়কটি ধসে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। … বিস্তারিত পড়ুন

রেলের ডিজি কর্তৃক পশ্চিম রেলের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শন

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন আজ রবিবার সন্ধ্যায় একনেকে অনুমোদিত ও প্রস্তাবিত বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শন করতে পার্বতীপুরে যাত্রা বিরতি করেন। তিনি পার্বতীপুর রেলওয়ের দূর্বল হয়ে পড়া লাইনসমূহের খোঁজ-খবর নেন। তিনি রাতে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানার (কেলোকা) গেস্ট হাউজে রাত্রি যাপন শেষে সোমবার সকালে সৈয়দপুর ও … বিস্তারিত পড়ুন

চান্দাইকোনা বাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মায়া রানী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রানী বগুড়া জেলার শাজাহানপুর থানার গন্ডোগ্রাম গ্রামের বাসিন্দা এবং দীলিপ চন্দ্রের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়া রানী তার মেয়ের বাড়ি চান্দাইকোনা … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী সিএনজি ও মালবাহি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো- ড ১৪-৪৮৫৬) সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের পৌর টেকপাড়াস্থ্য উত্তরা বিজয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত … বিস্তারিত পড়ুন

নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য, ইতিহাস ও ইসলামের দৃষ্টিতে নতুন বছরের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নতুন বছর মানুষের জীবনে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। এ সময় সকলকে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ৬টার দিকে আত্রাইয়ের বেহারিপুর রেললাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়দের … বিস্তারিত পড়ুন