ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

বগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলম আজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মীর শাহে আলম আজ বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আজ সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, … বিস্তারিত পড়ুন

নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার- দিনাজপুর-৫  বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: নিজের নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে বিজয়ী স্বতন্ত্র (তালা- প্রতীক) প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক। আজ (১৪ ফেব্রুয়ারী) শনিবার সকালে পার্বতীপুর প্রেসক্লাবের একটি সাংবাদিক প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি তাদের সাথে আলাপকালে এ ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ প্রতিক্ষার পরে পেল এবার নিজস্ব এমপি

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নওগাঁর আত্রাই উপজেলা এবার নিজস্ব সংসদ সদস্য (এমপি) পেয়েছে। স্থানীয়দের প্রত্যাশা ও দাবির প্রেক্ষিতে এবারের জাতীয় সংসদ নির্বাচনে আত্রাইয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায় এলাকায় বইছে আনন্দের আমেজ। এর আগে আত্রাই উপজেলা বৃহত্তর সংসদীয় আসনের অংশ হিসেবে প্রতিনিধিত্ব পেত। ফলে স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতের … বিস্তারিত পড়ুন

দিনাজপুর-৫ আসনে তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক বিজয়ী

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, এ জেড এম  রেজওয়ানুল হক মোট ১ লাখ ১৩ … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল

আব্দুর গফুর মন্ডল, স্টাফ রিপোর্টারঃ বগুড়া-০২ শিবগঞ্জ আসনে মীর শাহে আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা ব্যাপি সকল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়াখায়ের অনুষ্টিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মহাস্থান হযরত শাহ্ সুলতান বলখী (রাঃ) এর মাজার মসজিদে দোয়া খায়ের করেন নবনির্বাচিত সংসদ … বিস্তারিত পড়ুন

জামালপুরের সব আসনেই বিএনপির জয়

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে এমন নজিরবিহীন ফলাফলে জেলা জুড়ে বিএনপির প্রার্থী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে বিএনপির সর্বোত্তম অবস্থার মধ্যেও জামালপুর-৩ ও জামালপুর-৫ আসন … বিস্তারিত পড়ুন

এ পর্যন্ত নওগাঁ জেলার ৬টি আসনের প্রাপ্ত ফলাফল

নওগাঁ প্রতিনিধিঃ আসনের নাম: নওগাঁ-১। সংসদীয় আসন নম্বর ৪৬। মোট কেন্দ্র: ১৬৬ প্রাপ্ত কেন্দ্র: ৬৪ বিএনপির প্রার্থী: মোস্তাফিজুর রহমান- ৭৭৫১৮ জামায়াতের প্রার্থী: মাহাবুবুল আলম-৫২২৩৬ আসনের নাম: নওগাঁ-২। সংসদীয় আসন নম্বর ৪৭ মোট কেন্দ্র: ১২৪ প্রাপ্ত কেন্দ্র:৪৪ বিএনপির প্রার্থী: শামসুজ্জোহা খান-৫১৮৫৭ জামায়াতের প্রার্থী: এনামুল হক-৪৮১৮৫ আসনের নাম: নওগাঁ-৩। সংসদীয় আসন নম্বর ৪৮ মোট কেন্দ্র: ১৪২ প্রাপ্ত … বিস্তারিত পড়ুন

নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যামলয় কেন্দ্রে এই চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তার নাম নাজিম উদ্দীন, যিনি নওগাঁ সড়ক … বিস্তারিত পড়ুন

আত্রাই উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় আজ সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা … বিস্তারিত পড়ুন

দিনাজপুর-৫ আসনের কাঙ্খিত সূর্যোদয়, বৃহস্পতিবার নির্বাচন কে হচ্ছেন পার্বতীপুর-ফুলবাড়ীর আগামীর অভিভাবক?

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :  বৃহস্পতিবার  (১২ ফেব্রুয়ারী) বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উত্তরের জনপদ দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন একটাই প্রশ্ন: কার গলায় উঠছে জয়ের মালা? পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার ভোটাররা এখন তাদের আগামীর কাঙ্খিত অভিভাবক বেছে নিতে প্রস্তুত। এবারের নির্বাচনে সাতজন … বিস্তারিত পড়ুন