ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে টাকার লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাত; চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া হরিপুর (পশ্চিমপাড়া) গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কড্ডা কৃষ্ণপুর গ্রামের মোঃ জামাল মোল্লার ছেলে মোঃ কামিরুল হাসান (২১) এবং পাকুরিয়া গ্রামের পাষানের ছেলে মোঃ পলাশ (২৬) গত ১২ জুন … বিস্তারিত পড়ুন

মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আপেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে আমন … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার; মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। নিহতের মুখে বীভৎস আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে একই ইউনিয়নের পাশ্ববর্তী অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলামের লাশটি উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় … বিস্তারিত পড়ুন

বগুড়ার শেখেরকোলায় নবজাতককে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে আটক মা ও সৎ বাবা

বগুড়ার সদর উপজেলায় নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। … বিস্তারিত পড়ুন

জামালপুরে চাঞ্চল্যকর স্ত্রী হত্যার আসামী তাইফুরকে ৪ দিনের রিমান্ড

চাঞ্চল্যকর স্ত্রী হত্যার পর ঘরে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী তাইফুর রহমানকে ৪ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে জামালপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল রহমান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী কন্যাকে হত্যার পর একই ছুরিতে যুবকের আত্মহত্যা 

নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী ও ৫ বছর বয়সী কন্যাকে হত্যার পর একই ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। গতকাল শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে স্ত্রী-কন্যাকে হত্যার নৃশংস এই ঘটনা ঘটে। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ই মার্চ) কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামস্থ, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও সিকদার ওয়ার্কশপের মালিকের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

রাজবাড়ীতে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশ দিয়ে পিটিয়ে শমসের শেখ (৬৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। নিহত শমসের শেখের বাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস শেখ (২৫) হত্যা মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ডিএমপি’র উত্তরা ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইলিয়াস শেখ হত্যার সাথে জড়িত বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের মৃত নাছির উদ্দিন কাজীর ছেলে হানিফ কাজীকে (৫৫) আটক করেন। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে রিপন সাহার হত্যাকারী সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী গোয়ালন্দ মোর করিম ফিলিং স্টেশনে কর্মরত অবস্থায় রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় হত্যাকারী আবুল হাসেম সুজনের হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি রবিবার সারে দশটায় গ্রেপ্তার আবুল হাসেম সুজন ও গাড়ির চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোয়ালন্দ মোড় এলাকার সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে রাজবাড়ী-কুষ্টিয়া … বিস্তারিত পড়ুন