ব্রেকিং নিউজ রাজবাড়ীতে মহাসড়কে গরু ও মালামাল লুটআট মাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবাআত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলাআত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত

এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার

নওগাঁর আত্রাই উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অফিসে সংবাদ সংক্রান্ত সংবাদ সংগ্রহ কর্মকর্তা কর্মচারীরা অফিসে দেরী করে আসা বিষয়ে তথ্য নিতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার দ্বিপ্চাদপুর উত্তরপাড়া জামে মসজিদে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ইসলামিক ফাউন্ডেশনের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মো. আমিনুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি সদস্য … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে কৃষি বিভাগের উদ্যোগে সজিনা গাছের চারা রোপনের উদ্বোধন

সজিনা চাষে সাধারন মানুষের চাহিদা বাড়াতে পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সহ দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় একযোগে শুরু হয়েছে উদ্বুদ্ধকরন সভা ও চারা রোপন কার্যক্রম। কর্মসূচি’র অংশ হিসেবে আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মন্মথপুর ইউনিয়নের টিকিয়াপাড়া মোড়ে পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাজিব হুসাইনের সভাপতিত্বে এক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার এবং পূর্বাচলের প্লট প্রতারণার মাধ্যমে লিখে নেয়ার প্রতিবাদে যুবলীগ নেতা এরশাদ গংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নাধীন পূর্বাচলস্থ জয়নাল চত্ত্বর এলাকায় পাড়াবর্থা এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে … বিস্তারিত পড়ুন

একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নওগাঁর নিয়ামতপুরে দেশব্যাপী আলোচিত একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনার রহস্য একদিনের মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ এপ্রিল সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন একই পরিবারের পিতা, মাতা ও তাদের দুই শিশু সন্তান। ঘটনার পরপরই জেলা পুলিশের একটি চৌকশ দল তদন্তে নামে এবং টানা প্রায় ২০ ঘণ্টার … বিস্তারিত পড়ুন

জয়পুরহাটের কালাইয়ে নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২জন গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

জয়পুরহাটের কালাইয়ে নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২জন গ্রেফতার, জেল হাজতে প্রেরণ।বুধবার (২২এপ্রিল) মাদক বিরোধী অভিযানে কালাই উপজেলার একডালা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৮) এবং কুসুমসারা গ্রামের মহিবুল ইসলাম (২৪) কে ২১ দিনের বিনাশ্রম কারাদ’ণ্ড সাথে ১০০ টাকা অর্থদ’ণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট শামীম আরা। এ অভিযান অব্যাহত থাকবে বলে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে এজাহারভুক্ত আসামী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে ফার্নিচার ব্যবসায়ী জনি কে চাকু দিয়ে গুরুতর জখম ও ৩২০০০ টাকা ছিনতাই ঘটনা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি মো.রেজাউল ইসলাম কে গ্রেফতার করেছে, থানা পুলিশ।  বুধবার (২২ এপ্রিল)সকালে আত্রাই থানার এস আই মুকুল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানাযায়, চলতি বছরের গত (২৫ শে ফেব্রুয়ারি)বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উম্মোচনের লক্ষ্যে ৬০ জন যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তিকরণ কর্মপরিকল্পনা ও পিআরএপি এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন তরুণ-তরুণীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা করেন পৌর প্রশাসক এটিএম কামরুল … বিস্তারিত পড়ুন

রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকান, দুর্ঘটনার শঙ্কা

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ এলাকায় রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, রেললাইনের খুব কাছাকাছি অস্থায়ী ও স্থায়ীভাবে বিভিন্ন ধরনের দোকান বসানো হয়েছে। এতে করে ট্রেন চলাচলের সময় দোকানদার ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অনেক সময় অসতর্কভাবে রেললাইন … বিস্তারিত পড়ুন

তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

সিরাজগঞ্জে চলমান তীব্র তাপদাহের মধ্যেও এসএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন। পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সময় প্রচণ্ড গরমে অনেক অভিভাবককে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অপেক্ষা করতে দেখা যায়। এই অবস্থায় … বিস্তারিত পড়ুন