ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রাজবাড়ীতে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার

রাজবাড়ী প্রতিনিধিঃ “ভবিষ্যতের জন্য পরিবর্তন হও” এই স্লোগানকে সামনে রেখে উদ্দেশ্য, দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও উন্নয়ন বিষয়ে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজবাড়ীতে যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.  নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :  রাজবাড়ীতে দোয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন আশ্রয়কেন্দ্রে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিজানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে দোয়া … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের কার্যালয় উদ্ভোধন-মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :  গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের কার্যালয় উদ্ভোধন ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর এবং কালীগঞ্জ পৌর জাসাসের আহ্বায়ক আক্তার হোসেন এর মাখফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাটি কালীগঞ্জ পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও উপজেলা যুবদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও ১নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাটুরিয়া সাহেব বাজারে কর্মী সমাবেশ এবং রাতে হাটকালুপাড়া এলাকায় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন আত্রাই থানা বিএনপির সাধারণ … বিস্তারিত পড়ুন

জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা : গাইবান্ধার সাদুল্লাপুরে জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছায় মিয়াবাড়ী মসজিদ প্রাঙ্গণে ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, ভিক্টর লাইফস্টাইল, সু-প্যালেস গাইবান্ধার সৌজন্যে ও জোনার ফাউন্ডেশনের উদ্যোগে জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের ১০২ জন শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বসন্তপুর ও উদয়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে একটি বিদেশি রিভলভার (মেড ইন জার্মানি), একটি তাজা রিভলভার অ্যামুনিশন, একটি … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে বালিকা উচ্চবিদ্যালয়ে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সুজন শাজাহানপুরঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানির আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির … বিস্তারিত পড়ুন

বেগম খালেদা জিয়া ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন- একে এম ফজলুল হক (মিলন)

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে আজীবন অবিচল ছিলেন। তিনি একজন গৃহবধু থেকে শুরু করে আপোষহীন আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। মহান আল্লাহ তাঁকে বিরল সম্মান দিয়েছেন … বিস্তারিত পড়ুন

তারেক রহমানের বগুড়া আগমন ঘিরে শাজাহানপুরে বিএনপির প্রস্তুতি সভা ও দোয়ার আয়োজন

সুজন শাজাহানপুরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে শাজাহানপুর উপজেলায় প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) … বিস্তারিত পড়ুন