ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আত্রাইয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া মধ্য পাড়ায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ডিসেম্বর) সকাল ১১ টায় পথচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে আহসানগঞ্জ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়। ইটের সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক নিহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রাধীন কালুপাড়া এলাকায় সামাদ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম লুৎফর রহমান (৪৭)। তিনি ফুলবাড়ী উপজেলার কুশলাখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে এবং বড়পুকুরিয়া … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের দরগাপাড়ায় দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার দরগাপাড়া পূর্বপাড়া জামেমসজিদ প্রাঙ্গণে এক মাহফিলপূর্ণ পরিবেশে ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই মাহফিল চলে। ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারি মাওলানা মোহাম্মদ আবু সালেহ আহমেদ এনাম, খতিব … বিস্তারিত পড়ুন

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন

সুজন বগুড়াঃ বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রবিবার (২১ডিসেম্বর) বেলা ২টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,বগুড়া ৭ নির্বাচনী কমিটির সমন্বয়ক, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. … বিস্তারিত পড়ুন

নবীনগরে বিএনপির প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আবু হাসান আপন, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মান্নানের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় শান্তিরক্ষা মিশনে নিহত সৈনিক শামীম রেজার দাফন সম্পন্ন

নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী ঃ রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন সম্পন্ন হলো সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশী সৈনিক শামীম রেজা’র। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে  রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের   হোগলাডাঙ্গী গ্রামের পারিবারিক কবরস্থানে সকল রাষ্ট্রীয়, সামরিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হয়। … বিস্তারিত পড়ুন

স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় নওগাঁর আত্রাইয়ে

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ী ভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। গতকাল রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ সকালে হাটকালুপাড়া ইউনিয়ন চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে মেসার্স উদিত ট্রেডার্স এর মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। সরেজমিনে হাটকালুপাড়া ইউনিয়নে গিয়ে দেখা … বিস্তারিত পড়ুন

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন আটক

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বদলগাছি থানার ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৪) নামে এক ব্যক্তির লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার … বিস্তারিত পড়ুন

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে কাপড় ব্যবসায়ীদের

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে কাপড় ব্যবসায়ীদের। সকালে ঘন কুয়াশা। শীতের প্রকোপতা বাড়ছে। ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। সকালের শুরুতেই দেখা মিলছে সবুজ প্রকৃতির মাঝে হেমন্তের ঘন কুয়াশা । এই কুয়াশায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সারা দিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে … বিস্তারিত পড়ুন