ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

শাজাহানপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত

শাজাহানপুর বগুড়া: বগুড়ার শাজাহানপুরে পারতেখুর সোনালী সংঘের উদ্যোগে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) পারতেখুর এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সভাপতি শাজাহানপুর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মখদুম মোস্তাহিদ বিল্লাহ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন শাজাহানপুর থানা বিএনপির … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ওসমান বিন হাদী স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

রাজবাড়ী প্রতিনিধিঃ গতকাল ২০ ডিসেম্বর শনিবার বিকালে স্থানীয় আজাদী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে পৌর জামায়াতের আমীর ডাঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ রঞ্জু বিশ্বাস এবং পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসাইন এর সঞ্চালনায় শহীদ শরীফ ওসমান বিন হাদী ‘র স্মরণে এক আলোচনা সভা ও … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মাদক মামলাসহ ১২ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে মাদক মামলার এক আসামি ও নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের সূর্য শেখের ছেলে বাচ্চু শেখ (৫০)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার … বিস্তারিত পড়ুন

নওগাঁয় ওসমান হাদির গায়েবানা জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে শহরের নওজোয়ান মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাজলিসুল মোফাচ্ছেরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন … বিস্তারিত পড়ুন

কায়াকিং করতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ কায়াকিং করতে গিয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর)২৫ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় জেলার বালুখালী ইউনিয়নের “স্বর্ণদ্বীপ আইল্যান্ড”নামের রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মোঃ ইফরাত (২৬)। তিনি রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার মোঃ ওয়াসিমের ছেলে। ওই রিসোর্টেই তিনি বন্ধুদের সঙ্গে … বিস্তারিত পড়ুন

দিনাজপুরে সুজনের ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের বিভিন্ন জেলায় এই গোলটেবিল বেঠক অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা শহরের পর্যটন মোটেল হলরুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে। গোলটেবিল বৈঠকে লেখক-গবেষক, সাংবাদিক শিক্ষাবীদ, আইনজীবী, মানবাধিকার … বিস্তারিত পড়ুন

কয়রায় ২৩ একর জমির জিম্নায় থাকা ধান কেটে নেওয়ার পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার হরিনগর মৌজার ২৩ একর সম্পত্তির জিম্মাকৃত ধান কেটে নেওয়ার পায় তারা চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় কয়রা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তালবাড়িয়া গ্রামের মৃত বঙ্গ বৈরাগীর পুত্র কালিপদ বৈরাগী। তিনি লিখিত সংবাদ সম্মেলনে বলেন, হরিনগর মৌজায় সি এস ২৭ খতিয়ানে আমাদের … বিস্তারিত পড়ুন

নওগাঁর মামুনাবাদে বাৎসরিক ওয়াজ মাহফিল ও মকতুবাদ শরীফ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মামুনাবাদ বাইপাস সংলগ্ন বোয়ালিয়া জগৎসিংহপুর এলাকায় খাস মোজাদ্দেদিয়া তরিকার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও মকতুবাদ শরীফ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন মোজাদ্দেদে মিয়াত, মাযহারুস সুন্নাহ হযরত খাজা মোহাম্মদ মামুনুর রশীদ (র.)-এর খলিফা, তাফসীরে মাযহারীর সহঅনুবাদক … বিস্তারিত পড়ুন

ওসমান হাদী’র মৃত্যুতে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে শরীফ ওসমান হাদীর মৃত্যুতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পার্বতীপুর বাস টার্মিনালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা এনসিপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোবায়দুল হক, পার্বতীপুর উপজেলার সদস্য সচিব জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে নানা আয়োজনে চার বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৯ শে ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের পাঠাগার ভবনে গান,আবৃত্তি, আলোচনাসহ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, হাবিব … বিস্তারিত পড়ুন