ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আত্রাইয়ে সমসাময়িক বিষয় নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ের সমসাময়িক বিষয় নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৬ ( আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু । রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নাহার গার্টেন এর সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী খবিরুল ইসলামের মতবিনিময়

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলাম। রোববার ১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খবিরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে আত্রাইকে আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচীর আলোচনা ও মোমবাতি প্রজ্বলন 

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে জেলা উদীচীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুরুতে এ দিবসটি উপলক্ষে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনটির জেলা কার্যালয় মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র … বিস্তারিত পড়ুন

সুদানের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত রাজবাড়ীর শামীম রেজা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শামীম রেজার বাড়িতে চলছে যেনো হৃদয়বিদারক শোকের ছায়া। প্রিয়জন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা, স্ত্রী ও আত্মীয়-স্বজনেরা। গ্রামটি জুড়েই যেনো নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত সৈনিক শামীম রেজার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী … বিস্তারিত পড়ুন

কয়রায় শহীদ বুদ্ধীজীবি দিবস পালন উপলক্ষে আলােচনা সভা ও দােয়া অনুষ্ঠিত

বিএম আলামিন, কয়রা (খুলনা) প্রতিনিধি :  কয়রা উপজেলা প্রশাসনের আয়ােজনে শহীদ বুদ্ধীজীবি দিবস পালন উপলক্ষে আলােচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৪ ডিসেম্বর (রােববার) সকাল সাড়ে নয় টায় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয় । কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে আলােচনা … বিস্তারিত পড়ুন

তেজগাঁও কলেজের নামকরণ : ভৌগোলিক ও দূরদর্শী অর্থের সমন্বয়

শোয়েব হোসেন, ঢাকা :  ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তেজগাঁও কলেজ, ৬০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। ১৯৬১ সালের ২২ ডিসেম্বর, বুড়িগঙ্গার তীরে ইসলামিয়া হাই স্কুলের ক্যাম্পাসে “ঢাকা নাইট কলেজ” নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে রাতের ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রদান করাই ছিল এর লক্ষ্য। ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে বিএনপির নির্বাচনী কার্যক্রম বেগবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী কার্যক্রম, প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র … বিস্তারিত পড়ুন

গাজীপুরের কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী নামে এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী (৩৮) নামে এক যুবককে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শনিবার দুপুরে অপহৃত রাসেল বেপারী ও তিন জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত রাসেল বেপারী কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের বাসেত উদ্দিন বেপারীর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাতে রাসেল ব্যাপারীকে অপহরণকারী … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি প্রার্থী রেজুর মতবিনিময়

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে এ সভা হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নওগাঁর আত্রাই উপজেলায় দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর নওগাঁ জেলা প্রশাসকের অফিস আদেশে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মনকে এ দায়িত্ব … বিস্তারিত পড়ুন