ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রাজবাড়ীতে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে জেলা জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে … বিস্তারিত পড়ুন

নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিল্লুর রহমান (রাণীপুকুর) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রাণীপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, … বিস্তারিত পড়ুন

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ, ভোগান্তিতে যানবাহন ও যাত্রী

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : দেশের অন্যতম ব্যস্ত নৌপথ দৌলতদিয়া–পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটটি সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পদ্মা নদীতে নাব্যতা সংকট ও ড্রেজিং কার্যক্রম চলমান থাকার কারণেই শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এ ৭ নম্বর ঘাটটি বন্ধ রাখা হয়। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা নদীর তলদেশে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ৪ জনকে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীতে বাবার জমি ভাগাভাগি ও ভোগদখলের জেরে এক ভাইয়ের পরিবারের ৪ জনের উপর স্বসস্ত্র হামলার অভিযোগ উঠেছে অন্য ভাইদের বিরুদ্ধে। বাবার লিখে দেওয়া অংশীদার সূত্রে পাওয়া জমি নিয়ে দ্বন্দের জেরেই এমন ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজবাড়ী জেলা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের এ ঘটনায় একই পরিবারের ৪ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ১০০০ জন শীতার্তদের মাঝে নাজমুল গণি লাভলুর শীতবস্ত্র বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে জেলা বিএনপির আহবায়ক গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি একেএম ফজলুল হক মিলন এর পক্ষে এক হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ ঘঠিকার সময় কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ঘোনাপাড়া … বিস্তারিত পড়ুন

নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে আত্রাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলামকে স্বাগত জানিয়ে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় ইউএনও শেখ মো. আলাউল ইসলাম আত্রাইয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। … বিস্তারিত পড়ুন

নওগাঁতে দন্ত চিকিৎসকদের নিয়ে সেনসিটিভিটির একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দন্ত চিকিৎসক ও চিকিৎসকদের অংশগ্রহণে ‘সেনসিটিভিটি’ বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার দন্ত চিকিৎসক ও ডাক্তাররা অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেশাগত কাজে রোগীর সাথে আচরণ, রোগীকে সঠিকভাবে বোঝানো, দন্ত চিকিৎসায় সেনসিটিভিটি … বিস্তারিত পড়ুন

দিনাজপুর-৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবীতে উপজেলা বিএনপি’র মানববন্ধন কর্মসূচি ও সড়ক অবরোধ 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন কর্মসূচি ও সড়ক অবরোধ করেছে উপজেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে পার্বতীপুরের সাথে অন্যান্য জেলা-উপজেলার সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ। ১০ ডিসেম্বর বুধবার বেলা এগারোটায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল হক,  অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল,  রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর কাজী ফজলুল হক মার্কেট থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র‌্যালিটি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এবারের … বিস্তারিত পড়ুন