ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

বগুড়ায় নবাগত উপজেলা প্রকৌশলীকে ঠিকাদার সমিতির পক্ষ থেকে সংবর্ধনা

মো. আল আমিন বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হিসেবে যোগদান করেন সিহাদুল ইসলাম। তার এই আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা ঠিকাদার সমিতির পক্ষ থেকে ইউএনওর কার্যালয়ে নবাগত প্রকৌশলীকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি … বিস্তারিত পড়ুন

বিএনপি’র মনোনীত প্রার্থীকে শুভকামনা জানালেন জামায়াতের মনোনীত প্রার্থী

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই ধারাবাহিকতায় সংসদীয় আসন-১০ অর্থাৎ দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন যুক্তরাজ্য … বিস্তারিত পড়ুন

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর লেপ-তোষক কারিগড়রা

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর কারিগড়রা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এ বছর … বিস্তারিত পড়ুন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোহাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

মোঃ আল আমিন, বগুড়া জেলা প্রতিনিধিঃ আপোষহীন দেশনেত্রী তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার ৬ নং গোহাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সদস্য মতিউর রহমান মতির সভাপতিত্বে ৩রা ডিসেম্বর বুধবার সন্ধ্যায় আতাইল বাজারে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেছেন হাফেজ রেজওয়ান আলী আহমেদ। দোয়া … বিস্তারিত পড়ুন

বালিয়াকান্দি উপজেলায় আমন ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকালে নলিয়া গ্রাম সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব চৌধুরী মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য বিভাগ, কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা। ধান ও … বিস্তারিত পড়ুন

বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার ৩ ডিসেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। এ বছর উপজেলার পাঁচটি ইউনিয়নের … বিস্তারিত পড়ুন

পরিবেশ ন্যায়বিচার, জলবায়ু ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে – সৈয়দা রিজওয়ানা হাসান

ডেস্ক নিউজ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিবেশ ন্যায়বিচার, জলবায়ু ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) সাভারের ব্র্যাক সিডিএম-এ আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্টাল জাস্টিস-এ ভার্চুয়্যালি প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে আগামি জানুয়ারি থেকে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিভাগ এসোসিয়েশন রাজবাড়ীর সভাপতি আনোয়ার হোসেন, বিআরইলএল রাজবাড়ী শাখার সভাপতি সেকেন … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের ডা. মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (৩ ডিসেম্বর ) সকালে এ ঘটনাটি ঘটে। ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সম্বনিত মৎস খামার ও হ্যাসারিজের স্বত্বাধিকারী এবং মৃত দেওয়ান মহসিন আলীর ছেলে। ডা. মেহেদী হাসান তমাল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বেলা সোয়া ১২ টা পর্যন্ত রাজবাড়ী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের … বিস্তারিত পড়ুন