ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি যাকারিয়া হোসাইন বিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী … বিস্তারিত পড়ুন

দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ আত্রাইয়ের মডেল মসজিদ, ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উদ্বোধনের ৯ মাস পার হলেও এখনো চালু হয়নি উপজেলা মডেল মসজিদ। লোক দেখানো আনুষ্ঠানিক উদ্বোধনের পর মসজিদটি ইমাম–মুয়াজ্জিন নিয়োগ ও হস্তান্তর প্রক্রিয়া আটকে থাকায় ব্যবহার শুরু করা সম্ভব হয়নি। এতে স্থানীয় মুসল্লী ও আবেদনকারীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সাহেবগঞ্জ এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদের কিছু … বিস্তারিত পড়ুন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা শিবগঞ্জে কিচক বলরামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,  আহত ১

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষটি একটি দ্রুতগামী ট্রাক ও একটি মোটরসাইকেলের মধ্যে ঘটে। আজ সন্ধ্যায় বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত বেগে ছুটে আসা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়নের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হককে ধানের শীষের মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি’র ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে বিএনপি’র কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ জনসভায় সভাপতিত্ব করেন পৌর সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এ … বিস্তারিত পড়ুন

সব ঠিক থাকলে আগামী রোরবার লন্ডন নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে

  বেগম খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালেই কেবল খালেদা জিয়াকে নিয়ে আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া হবে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটির কিছু ত্রুটির কারণে বাংলাদেশে না আসায়, খালেদা জিয়াকে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা বিলম্ব হচ্ছে। শুক্রবার তাদের ভেরিফায়েড … বিস্তারিত পড়ুন

বগুড়া শাহাজাহানপুরে ছিনতাই, ধারালো হাসুয়াসহ আটক-১

সুজন শাজাহানপুরঃ ‎বগুড়ার শাহাজাহানপুরে ঢাকা–রংপুর মহাসড়কে ট্রাক ড্রাইভার ও হেলপারকে ধারালো হাসুয়া দিয়ে আহত করে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে একজন ছিনতাইকারীকে আটক করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত্রি আনুমানিক ২টা ৪০ মিনিটে বি-ব্লক ওভারপাস পার হয়ে ফুটওভার ব্রিজের সামনে ঢাকাগামী লেনে। ‎ ‎জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী চাউলবোঝাই একটি ট্রাক সাইডে … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ১২৯ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হলেন হারুন-অর-রশীদ

রাজবাড়ী প্রতিনিধি :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে মনোনয়ন পেয়েছেন হারুন অর রশীদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। হারুন অর রশীদের বাড়ি পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে। তিনি জেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি … বিস্তারিত পড়ুন

বেগম জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে দোয়া মাহফিল

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাজাহানপুর উপজেলা বিএনপি, সম্মিলিত এলাকাবাসী ও হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, … বিস্তারিত পড়ুন