ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রা কপোতাক্ষ কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণির ফুটবল খেলা

খুলনার কয়রা কপোতাক্ষ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল খেলা উপলক্ষে খেলোয়াড়দের প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। খেলা উপলক্ষে কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্লাহ শিক্ষার্থীদের খেলাধুলায় শৃঙ্খলা, নিয়ম-কানুন মেনে চলা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার … বিস্তারিত পড়ুন

​কয়রায় সুপেয় পানির তীব্র সংকট: জলবায়ু সহনশীলতা ও বৃষ্টির পানি সংরক্ষণে বিশেষজ্ঞদের তাগিদ

জলবায়ু পরিবর্তনের চরম আঘাত ও ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততার তীব্র প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানির সংকট দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। পানীয় জলের এই মানবিক সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার পাশাপাশি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ (রেইন ওয়াটার হার্ভেস্টিং) ও এর কার্যকর ব্যবহারের ওপর জোর দিয়েছেন দেশি-বিদেশি পরিবেশ ও … বিস্তারিত পড়ুন

​কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা: আহত ১ হাসপাতালে, থানায় জিডি

খুলনার কয়রায় বসতবাড়ির জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে মো. ফজর আলী (৩৬) নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নং- ২৪৯ তারিখ: ০৫/১০/২০২৫। ​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবরা গ্রামের ফজর আলীর … বিস্তারিত পড়ুন

হাতে এক টাকাও নেই, তবু নিরাপদে কন্যাশিশুর জন্ম—মানবিকতার দৃষ্টান্ত কয়রা হাসপাতালে

হাতে এক টাকাও নেই। পাশে শুধু বৃদ্ধা মা। গভীর রাতে জরুরি দ্বিতীয় সিজার—অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। এমন সংকটের মধ্যেই অসহায় বাক্‌প্রতিবন্ধী জহরা খাতুনের জরুরি অস্ত্রোপচার করে কন্যাশিশুর জন্ম দিয়েছে কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পরে সার্জন ফি ৭ হাজার টাকা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়সহ প্রায় ২০ হাজার টাকা না নিয়েই মা ও … বিস্তারিত পড়ুন

​কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার

খুলনার কয়রায় নাশকতার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (২৮) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী আব্দুল মান্নান সরদার। … বিস্তারিত পড়ুন

কয়রায় জুয়া ও মাদকের বিরুদ্ধে ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

 ‘জুয়া, মাদক, সন্ত্রাসকে না বলুন, ক্যাম্পাসে ছাত্রদল গড়ে তুলুন’—এ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা ছাত্রদলের নির্দেশনায় কয়রা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। কয়রা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল কবির পলাশের নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ ও সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের জুয়া, মাদকাসক্তি ও সন্ত্রাস … বিস্তারিত পড়ুন

কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খুলনার কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ.ব.ম. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। হেলভেটাস বাংলাদেশের সিনিয়র প্রকল্প … বিস্তারিত পড়ুন

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে ছয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কয়রা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কমিটির মধ্যে সহযোগিতা এবং দুর্যোগ মোকাবিলায় … বিস্তারিত পড়ুন

পূর্বশত্রুতার জেরে রাতে পুকুরে বিষপ্রয়োগ: দুই(২)লাখ টাকার মাছ নিধন

খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মহসিন ছানার অভিযোগ, গ্রামের বাসিন্দা মাস্টার অলিউল্লাহ ব্যক্তিগত আক্রোশ ও পূর্বশত্রুতার জের ধরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। ​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাস্টার অলিউল্লাহর সাথে মহাসিন ছানার বিভিন্ন বিষয় নিয়ে … বিস্তারিত পড়ুন

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মহারাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন। সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার … বিস্তারিত পড়ুন