ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় ৬ জনের জামিন

দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় ছয় সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২১ জুলাই) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালত, পার্বতীপুরের বিচারক জয় কিশোর নাগ শুনানি শেষে এ আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন— আগামীর সময় পত্রিকার মামুনুর রশিদ, ভোরের কাগজ-এর মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পণ-এর আতাউর রহমান, মাই টিভি-র আব্দুল্লাহ আল মামুন, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ সভা

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রতিরোধে করণীয় নির্ধারণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মো. ইয়াদ … বিস্তারিত পড়ুন

মাছ চাষে গড়ে উঠেছে ‘ট্যাংক পল্লী’ : পার্বতীপুরে প্রযুক্তিনির্ভর চাষে বদলে যাচ্ছে খরা অঞ্চলের গ্রামীণ অর্থনীতি

এক সময় খরা আর পানির সংকটের কারণে দিনাজপুরের পার্বতীপুরে মাছ চাষ ছিল বড় চ্যালেঞ্জ। পুকুর বা জলাশয়ের ওপর নির্ভরশীল সেই চিত্র এখন দ্রুত বদলে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় বাড়ির উঠানেই বিশেষায়িত ট্যাংকে চাষ হচ্ছে কই, শিং, মাগুর ও তেলাপিয়াসহ বিভিন্ন উচ্চমূল্যের মাছ। এই উদ্যোগকে ঘিরে উপজেলার কয়েকটি গ্রাম ইতোমধ্যে স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে ‘ট্যাংক পল্লী’ নামে। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, হত্যার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর গ্রামের মা-মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের স্বজনরা। তারা দাবি করেছেন, ঘটনাটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে মা ও মেয়েকে হত্যা করে সেটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বাবার আঘাতে প্রাণ গেল কিশোরের, তদন্তে নেমেছে পুলিশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার আঘাতে নুরুজ্জামান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজ বাড়িতে মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন শরিফুল … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জুলাই শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। এতে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তাঁর কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন উপজেলার ছোট চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি হোটেল এবং একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা ইউএনওর বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।  (০৯ জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা … বিস্তারিত পড়ুন

মাহাবুর রশিদ সংগ্রামকে ঘিরে ‘অপপ্রচারের’ অভিযোগ; প্রতিবাদে পার্বতীপুরে সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা দাবি করেন, সম্প্রতি মাহাবুর … বিস্তারিত পড়ুন