ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। জানাজাকে ঘিরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে নিহত … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ভাদার্তী এলাকায় জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. সুজন মিয়া। তিনি মৃত সেলিম মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুজন মিয়ার ক্রয়কৃত জমি নিয়ে তার চাচাতো ভাই মো. সোহাগ মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছে। সুজনের দাবি, তিনি জমি ক্রয় করে … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইমামে রাব্বানী দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) ও ইসলামী ছাত্রসেনা উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জসনে জুলুস অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা স্থাণীয় সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। গত মঙ্গলবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ বিক্রয়কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত এ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত

গাজীপুর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে নাম বিহীন প্রতিষ্ঠানে জরিমানা ও মাদক সেবনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত। বুধবার (২৬ আগষ্ট) উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম‍্যাজিষ্ট‍্যাট সহকারী কমিশনর (ভূমি) আল আমীন হালদার’র নেতৃত্বে উপজেলার বেরুয়া গ্রামে অভিযান চালিয়ে এক নামবিহীন প্রতিষ্টান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় বক্তারপুর ইউনিয়ন’র বেরুয়া … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফতার করছে

গাজীপুরের কালীগঞ্জে উপজেলার নাগরী ইউনিয়নের বাসবাসির পূর্বাচল ১৫ নাম্বার সেক্টর এর ৫৬ নং রোডে ডাকাতির প্রস্তুতির কালে টহলকারী পুলিশের গাড়ী ঢাকা মেট্রো ট২৪-৩২ ৩১ ৫ ট্রনী একটা ট্রাক গাড়ীতে ৭-৮ জন সন্দেহ ভাজন পুলিশ ট্রাকটি থামতে বললে ট্রাকের পিছনে থাকা ডাকাতরা পালিয়ে যায়, তবে টহল পুলিশ ২ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আটককৃত ডাকাত দের … বিস্তারিত পড়ুন

সখিপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

শরীয়তপুরের সখিপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে ডি.এম.খালী বাজারে (মসজিদ সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে) আল-মানহাল ইসলামী একাডেমিতে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পটি এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি এবং চক্ষু বিষয়ে বিশেষজ্ঞ … বিস্তারিত পড়ুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

আজ বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা, ইসলামিক প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ী বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত। মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আরিফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত … বিস্তারিত পড়ুন

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নিতে খুলনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত আজ কয়রা উপজেলার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, উপস্থিতি এবং পাঠদানের মান সম্পর্কে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা … বিস্তারিত পড়ুন