ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বর্ষাকালে পাকে ছোটজাম : সুস্বাদু ফলের সঙ্গে মিলবে নানা স্বাস্থ্য উপকারিতাও

বর্ষা এলেই বাজার ও গাছভর্তি দেখা মেলে দেশীয় মৌসুমি ফল ছোট জামের।টক-মিষ্টি স্বাদের এই ফল শুধু রসনাতৃপ্তিই নয়,পুষ্টিগুণেও সমৃদ্ধ। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে,মৌসুমে পরিমিত পরিমাণে পাকা ছোট জাম খেলে শরীরের জন্য নানা ধরনের উপকার পাওয়া যায়। ছোট জামে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন,ক্যালসিয়াম, পটাশিয়াম, আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, হজমশক্তি উন্নত … বিস্তারিত পড়ুন

নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া (জবার মোড়) এলাকায় বায়ুদূষণের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তার পাশে খোলা অবস্থায় পাথর, বালু ও ইটের খোয়া রাখায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী … বিস্তারিত পড়ুন

নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস

নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময়ের মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এসব ফেনসিডিল ধ্বংস করা হয়। জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জব্দ হওয়া আলামত আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা … বিস্তারিত পড়ুন

বিদ্যুৎ-সড়কহীন কাশেম আলীর পাশে জেলা প্রশাসক

দৈনিক আগামীর সময় পত্রিকায় ‘রাতের ভরসা কুপি-হারিকেন, বর্ষায় কলাগাছের ভেলা’ শিরোনামের প্রতিবেদনে উঠে আসে বৃদ্ধ কাশেম আলীর অসহায় জীবনযাপনের চিত্র। ৯৩ বছরের কাশেম আলী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সারিকালীনগর নামাপাড়ার বাসিন্দা। সংবাদটি নজরে এসেছে জেলা প্রশাসকের। সংবাদটি পড়ে মানবিক উদ্যোগ নিয়েছেন ডিসি ফরিদা ইয়াসমিন। প্রতিবেদনে উঠে আসে- স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাশেম আলীর ঘরে … বিস্তারিত পড়ুন

গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগে সাঁকো

সাম্প্রতিক টানা বৃষ্টিতে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের পদ হারবাইদ কালু মার্কেট হতে মারুকা যাওয়ার রাস্তাটি পানিতে তলিয়ে চরম বেহাল দশায় পরিণত হয়েছিল। ৬০০ ফুটের এই রাস্তাটির প্রায় ৫৫০ ফুট অংশই বৃষ্টির পানিতে ডুবে থাকায় পদ হারবাইদ ও মারুকা উত্তরপাড়ার বাসিন্দাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়। ​এলাকাবাসীর এই ভোগান্তি ও মানবিক … বিস্তারিত পড়ুন

তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ও ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ​আজ সকাল ১১টায় প্রতিষ্ঠানের শহীদ মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, চলতি সেশনে এই প্রতিষ্ঠান … বিস্তারিত পড়ুন

নওগাঁয় খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশ থেকে ফতেপুর হয়ে হাঁপানিয়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খালের দুই ধারে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রায় ১৪ হাজার গাছের চারা রোপণ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে ব্যস্ত জেলেরা

নওগাঁর আত্রাই উপজেলার নদ-নদী, খাল-বিল বর্ষার পানিতে ভরে উঠায় মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। বিভিন্ন স্থানে বড়ফাঁস, খেপলা, ঠেলা ও খড়া জালসহ নানা ধরনের উপকরণ ব্যবহার করে মাছ ধরছেন তারা। এতে দীর্ঘদিন কর্মহীন থাকা জেলে পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে আত্রাই নদীর … বিস্তারিত পড়ুন

বেতাগীতে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য

১৯ জুলাই রবিবার বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল্লাহ ইবনে রহমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ইবনে রহমান বেতাগী সদর ইউনিয়নের বাসিন্দা এবং আবদুর রহমান দুলাল কাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে … বিস্তারিত পড়ুন