ব্রেকিং নিউজ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কিচক ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল‎যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ ছুফি উল্লাহবেতাগীতে আওয়ামী লীগের হরতাল ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নাগেশ্বরীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৭নং নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মুকুল এর বিরুদ্ধে সরকারি রাস্তার জীবিত ৮টি গাছ কর্তন করে আত্মসাত করার অভিযোগ উঠেছে। জানা যায়, নেওয়াশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ হাবিল উদ্দিন ও ৩নং ওয়ার্ডের মাহফুজার রহমান ১০ই অক্টোবর বুধবার নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ আত্মসাতের … বিস্তারিত পড়ুন

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দু’ভাই-সহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেইটের বিপরিত দিক থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার নুর নবীর ছেলে মো: ফরহাদ (১৮), নাছির উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (২৩), … বিস্তারিত পড়ুন

সুন্দরগঞ্জ আসনে নৌকার প্রার্থীর কোন বিকল্প নেই -আফরুজা বারী

আহসান হাবীব নাহিদ , গাইবান্ধা জেলা প্রতিনিধি : “সুন্দরগঞ্জ আসনে নৌকার প্রার্থীর কোন বিকল্প নেই, বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। বলেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশি মিসেস আফরুজা বারী। বুধবার (২৫ অক্টোবর) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ মাষ্টারপাড়ায় তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি … বিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে যুবকের আত্মহত্যা, গাছে উঠে বিদ্যুৎতের তার পেচিয়ে

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম পৌর শহরের রিভার ভিউ স্কুল মোড়ে রাতের আঁধারে গাছে উঠে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে এক যুবক। বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ। জানা যায় আগের দিন মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

এক নজরে আহসানগঞ্জ ইউনিয়ন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ উত্তর জনপদ নওগাঁ, জেলার ১১টি উপজেলার মধ্যে আত্রাই উপজেলা অন্যতম আর ৮ টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। সময়ের পরিক্রমায় কালের স্বাক্ষী বহনকারী আত্রাই নদীর কোল ঘেষে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী হয়ে স্বগৌরবে বহমান আত্রাই উপজেলার অন্যতম একটি ইউনিয়ন আহসানগঞ্জ। কালপরিক্রমায় ইউনিয়নটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, ও খেলাধুলাসহ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি 

রাজবাড়ী জেলা ঃ ২৪ শে অক্টোবর মঙ্গলবার রাত আটটার সময়  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান,  রাজবাড়ী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার দাদশি ইউনিয়নের হোসনাবাদ এলাকায় সৈয়দ আলী মোল্লা (৫০) পিতা-মৃত খলিল মোল্লা এর বসত বাড়ীর ভিতর মোঃ তাওহিদ মোল্লা এর শয়ন কক্ষ হতে আসামীগণ হোসনাবাদ গ্রামের মোঃ তাওহিদ মোল্লা (২২), … বিস্তারিত পড়ুন

জেলা প্রশাসক বরাবর স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ দিলেন ৪ পদ প্রার্থী

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর উল্লাপাড়া উপজেলা ধরইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম ও প্রধান শিক্ষক ফজলুর হক বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন নিরাপত্তা কর্মী পদে ধরইল গ্রামের মো: শাহ আলম এর পুত্র মো: আতিকুল রহমান, নৈশ প্রহরী পদে ধরইল গ্রামের মনসুর রহমান এর পুত্র মাহমুদুল হাসান, পরিচ্ছন্নতা … বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে কলা বাগানে মিলল গৃহবধূর লাশ

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ফাতেমা বেগম (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। ফাতেমা বেগম উপজেলা মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের শাহ আলমের মেয়ে এবং হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আনাম … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ দিনাজপুরের পার্বতীপুরে পাটিকাঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে তৃতীয়-চতুর্থ শ্রেনির কর্মচারী নিয়োগের নামে গণহারে চাকুরী প্রার্থীদের নিকট থেকে আগাম উৎকোচ নেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেন অফিস সহকারী পদে আবেদনকারী সামিউল ইসলাম সরকার, পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদনকারী আরিফুল ইসলাম। আজ মঙ্গলবার সন্ধা ৭টায় পাটিকাঘাট জ্যোস্নার মোড়ে সাংবাদিকদের নিকট ভিডিও সাক্ষাৎকারে এসব … বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ঘুর্ণিঝড় হামুন মোকাবেলায় প্রস্তুতিতে প্রচারণায় ফায়ার সার্ভিস

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় “হামুন” মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও ব্যাপক ভাবে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণায় কালিগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাইকিং করেছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার, ফুলতলা মোড়, তারালী মোড়, নলতা হাটখোলা, পাওখালী মোড় ও মৌতলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা … বিস্তারিত পড়ুন