ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

হাজারো মানুষের অংশগ্রহণে পার্বতীপুরে যুবদল নেতা মমিনুলের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলামের পিতা মরহুম আব্দুল হাকিমের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১২ জুন) বাদ আসর অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা চত্বরে আয়োজিত জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুমকে উপজেলা পরিষদ কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশগ্রহণকারীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ মরহুম আব্দুল হাকিমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

লেখক