ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এ অভিযানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই … বিস্তারিত পড়ুন

কয়রা হরিণের মাংস ও চামড়াসহ মাথা-পা জব্দ

খুলনার কয়রায় হরিণের মাংস ও চামড়াসহ মাথা-পা জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮ দিকে উপজেলার গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা।এসময় পরিত্যক্ত অবস্হায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ হয়। জব্দ করা এসব আলামতের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। সন্ধ্যায় কোস্ট … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসকান আলী (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আসকান আলী উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু নিশ্চিত করার প্রত্যয়ে আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

‘নিরাপদ মাতৃত্ব, সুস্থ শিশু—আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যাত্রা শুরু করেছে আজেদা মা ও শিশু হাসপাতাল। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন গোলাম রসুল রাখি। … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত পলাতক রয়েছেন। মামলার আসামীরা হলেন, মোক্তারপুর এলাকার কমল শেখের ছেলে মো. আহাদ, মৃত ইসলামের ছেলে শামীম, মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম ও মৃত আনসুর আলীর ছেলে … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পুঁতে অস্থায়ী সীমানা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে মিলন গংয়ের বিরুদ্ধে। গতকাল রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে। এ ঘটনায় জমির দখল নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর আগে, গত ১৩ … বিস্তারিত পড়ুন

দেশের ৮০ লাখ লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে, অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রলম্বিত মূল্যস্ফীতির কারণে দেশে দারিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৮০ লাখ লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে। এই অবস্থা থেকে উঠতে এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ফ্যামিলি কার্ড ও ফার্মাস কার্ড একটি যুগান্তরকারী প্রদক্ষেপ হিসেবে কাজ করবে। বুধবার দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

হিন্দু ধর্ম অনুযায়ী,প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ের কৈলাসে স্বামীর বাড়িতে।দেবীর অবস্থানকালে এই পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা দেবীর বন্দনা করেন। বিজয়া দশমীতে পূজা উদযাপনের প্রধান আচারের অংশ হিসেবে এদিন নারীরা সিদূর খেলায় অংশ নেন।মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর … বিস্তারিত পড়ুন

মহারাজপুর ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী খোকা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা। এ জন্য তিনি বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক দিনে মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নুরুল ইসলাম খোকা। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার … বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই “ছোটদের নজরুল”। তিনি বড়দের পাশাপাশি শিশুসাহিত্য নিয়েও লেখালেখি করে প্রচুর সুনাম অর্জন করেছেন।ইতিমধ্যে বইটির অফিশিয়ালি প্রচ্ছদ প্রকাশ পেয়েছে।বইটি প্রকাশিত হবে শীর্ষ প্রকাশনী সংস্থা “বইপত্র প্রকাশন” থেকে। তাছাড়া তুলতুল দেশের … বিস্তারিত পড়ুন