ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন, মারধর ও এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় এক প্রতিবন্ধী নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেরুয়া গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের ছেলে নুরু মিয়ার পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমির পাশে জমি … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, প্রাণ গেল প্রধান শিক্ষকের

দিনাজপুরের পার্বতীপুরে বিরোধপূর্ণ জমিতে বন্ধুর বাড়ি নির্মাণে সহায়তা করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে মনোরঞ্জন নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জনের বাড়ি পার্শ্ববর্তী চিরিরবন্দর … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম

শরৎ শেষে হেমন্তের আগমনে ভোরের বাতাসে শীতের পরশ আর ঘাসে শিশিরের উপস্থিতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আর এই সময়েই নওগাঁর আত্রাই উপজেলায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। গাছ পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করে তোলার কাজ চলছে বিভিন্ন গ্রামে। উপজেলার রেললাইনের পাশ, বাড়ির আঙিনা, পুকুরপাড় ও রাস্তার ধারে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য … বিস্তারিত পড়ুন

বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার, অভিযানের নেতৃত্বে ওসি এনামুল হক

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৮০ টাকাসহ মোস্তাফিজুর রহমান সোহেল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেতাগী পৌর কৃষকদলের সাবেক সভাপতি বলে জানা গেছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারের তথ্য রয়েছে। তবে আগের মামলার বর্তমান অবস্থা ও বিচারিক নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। … বিস্তারিত পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং নওগাঁয় দুই নেতা গ্রেফতার

নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি সড়কে মাইকিং করে ওই … বিস্তারিত পড়ুন

কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ; বিতরণ করলেন গামছা

‘কৃষক বাঁচলে, দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার বিভিন্ন মাঠে কৃষকদের সঙ্গে ধান কাটার কর্মসূচিতে অংশ নিয়েছেন নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম-আহ্বায়ক, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাঞ্জুর রশিদ। এ সময় তিনি কৃষকদের মাঝে গামছা বিতরণ করেন। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাঞ্জুর রশিদ কৃষকদের সঙ্গে মাঠে নেমে ধান কাটেন এবং … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সাবেক সদস্য, চারণ কমিউনিস্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, আজীবন বিপ্লবী কমরেড মোখলেছুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে উদীচী মিলনায়তনে শুক্রবার সকালে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি … বিস্তারিত পড়ুন

কালাইয়ে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫; লুটপাটের অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলায় এক তরুণীকে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়িতে ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত … বিস্তারিত পড়ুন

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২

গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে ঘাতক কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে কালীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এস আই) এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় সঙ্গী এক এস আই এবং গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

জরুরি বিভাগে না থাকায় চিকিৎসক, অপেক্ষায় নিথর দেড় মাসের মুয়াজ

পৃথিবীর আলো দেখেছে মাত্র দেড় মাস আগে। অসুস্থ হয়ে জ্বর আর শ্বাসকষ্টে ছটফট করছিল ছোট্ট মুয়াজ আব্দুল্লাহ। বুকভরা আশা নিয়ে স্বজনেরা তাকে নিয়ে ছুটেছিলেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভেবেছিলেন, হাসপাতালে গেলে চিকিৎসা সেবা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবে। কিন্তু পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে গিয়ে সময়মতো চিকিৎসক পাননি তাঁরা। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে দেড় … বিস্তারিত পড়ুন