ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুর তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর তালিমুন্নেছা (মহিলা) আলিম মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা, দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর তালিমুন্নেছা (মহিলা) আলিম মাদ্রাসার আয়োজনে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (০৪ নভেম্বর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ … বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা, জেলে-বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং নির্যাতনের প্রতিবাদে খুলনার কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দস্যুদের স্থানীয় সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে এ কর্মসূচি পালন করেন উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুন্দরবনের সাকবাড়িয়া নদীর তীরে কাশিয়াবাদ ফরেস্ট … বিস্তারিত পড়ুন

শিশুদের মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাশ্যবপাড়া নুরানী মডেল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক মোঃ নাজিম উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুুধবার (৪ নভেম্বর) বিকেলে “সিক্ত যাদের সারা দেহমন মাটির মমতা রসে, এই ধরণীর তরণীর হাল রবে তাহাদের বশে” স্লোগান ধারণ করে শহরের এক নম্বর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে জেলা উদীচীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে রুনা লায়লা (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনের নিচে পড়ে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

রাজবাড়ীতে হত্যা মামলায় মো. সাদ্দাম মিয়া (২৭) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলার অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত … বিস্তারিত পড়ুন

ক্ষেতলালে টিসিবির পণ্য বিতরণ, ১১৫৯ পরিবার পেল সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার ৫ নম্বর আলমপুর ইউনিয়ন পরিষদ থেকে ১ হাজার ১৫৯ জন কার্ডধারীর মাঝে এসব পণ্য সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। টিসিবির নির্ধারিত প্যাকেজে ছিল ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১টি গোসলের সাবান ও ১ কেজি … বিস্তারিত পড়ুন

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ডাকাতদের কবল থেকে ৫ জেলে জীবিত উদ্ধার

সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ধর্ষ ডাকাত সাত্তার বাহিনীর কবলে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত সুন্দরবনের খুলনার কয়রা ও দাকোপ থানার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা … বিস্তারিত পড়ুন

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্পের উন্নয়নে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষের স্বার্থও বিবেচনায় রাখতে হবে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করা হবে। মঙ্গলবার উপজেলার এবিএল গার্মেন্টস … বিস্তারিত পড়ুন