ব্রেকিং নিউজ নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

খুলনার কয়রা বাজারসংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষিপণ্য বিক্রির লাইসেন্স না থাকা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তাঁদের এ জরিমানা করা হয়। রোববার (১১ অক্টোবর) কয়রা বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস। অভিযানে কৃষিপণ্য … বিস্তারিত পড়ুন

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

খুলনার কয়রা উপজেলায় সার বিক্রয় রেজিস্টারে সঠিক ভাবে লিপিবদ্ধ না থাকায় খুলনার কয়রা উপজেলার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কয়রা বাজার ও হায়াতখালী বাজারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শ্রাবনী বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি … বিস্তারিত পড়ুন

হাতে এক টাকাও নেই, তবু নিরাপদে কন্যাশিশুর জন্ম—মানবিকতার দৃষ্টান্ত কয়রা হাসপাতালে

হাতে এক টাকাও নেই। পাশে শুধু বৃদ্ধা মা। গভীর রাতে জরুরি দ্বিতীয় সিজার—অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। এমন সংকটের মধ্যেই অসহায় বাক্‌প্রতিবন্ধী জহরা খাতুনের জরুরি অস্ত্রোপচার করে কন্যাশিশুর জন্ম দিয়েছে কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পরে সার্জন ফি ৭ হাজার টাকা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়সহ প্রায় ২০ হাজার টাকা না নিয়েই মা ও … বিস্তারিত পড়ুন

নওগাঁর মহাদেবপুরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়

নওগাঁর মহাদেবপুরে দিন দিন কমে যাচ্ছে বাঁশঝাড়। একসময় উপজেলার বিভিন্ন গ্রাম ও জঙ্গলঘেরা এলাকায় প্রচুর বাঁশঝাড় দেখা গেলেও বর্তমানে আগের মতো আর চোখে পড়ে না। শনিবার (৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থানেই আগের তুলনায় বাঁশঝাড়ের সংখ্যা কমেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সময়ের সঙ্গে জমির ব্যবহার ও বসতবাড়ির ধরনে পরিবর্তন, … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী কাপড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন; সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচনী প্রচারণায় এস এ ছামী

রাজবাড়ীতে আসন্ন কাপড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদের প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে রাজবাড়ী জেলার শহরের কাপড় বাজারগুলো। এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনকে ঘিরে বাজারের বিভিন্ন দোকানে জনসংযোগ করেছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যবসায়ী এস এ ছামী। সরেজমিনে দেখা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজার ফলবাজার মোড়ে অবস্থিত মেসার্স ঢালী … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ অক্টোবর) উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের … বিস্তারিত পড়ুন

কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খুলনার কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ.ব.ম. আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। হেলভেটাস বাংলাদেশের সিনিয়র প্রকল্প … বিস্তারিত পড়ুন

স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রমে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন অসংখ্য পরিবার। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ডাল, … বিস্তারিত পড়ুন

পূর্বশত্রুতার জেরে রাতে পুকুরে বিষপ্রয়োগ: দুই(২)লাখ টাকার মাছ নিধন

খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মহসিন ছানার অভিযোগ, গ্রামের বাসিন্দা মাস্টার অলিউল্লাহ ব্যক্তিগত আক্রোশ ও পূর্বশত্রুতার জের ধরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। ​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাস্টার অলিউল্লাহর সাথে মহাসিন ছানার বিভিন্ন বিষয় নিয়ে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওই নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা। সুলতানা বলেন, ২০১২ সাল থেকে রাজবাড়ী শহরের কাদেরিয়া সুপার মার্কেটের কাপড় … বিস্তারিত পড়ুন