ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী বালিয়াকান্দিতে মহেন্দ্র অটো সংঘর্ষে নিহত-১

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী বালিয়াকান্দিতে মাহেন্দ্র ইজিবাইকের সংঘর্ষে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে । এসময় আহত হয়েছেন আরও তিনজন।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে বালিয়াকান্দি নারুয়া সড়কের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের এই দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে। আহতরা হলেন, ইজিবাইক চালক নাদেশ শেখ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া মধ্য পাড়ায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ডিসেম্বর) সকাল ১১ টায় পথচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে আহসানগঞ্জ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়। ইটের সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক নিহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রাধীন কালুপাড়া এলাকায় সামাদ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম লুৎফর রহমান (৪৭)। তিনি ফুলবাড়ী উপজেলার কুশলাখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে এবং বড়পুকুরিয়া … বিস্তারিত পড়ুন

কায়াকিং করতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ কায়াকিং করতে গিয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর)২৫ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় জেলার বালুখালী ইউনিয়নের “স্বর্ণদ্বীপ আইল্যান্ড”নামের রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মোঃ ইফরাত (২৬)। তিনি রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার মোঃ ওয়াসিমের ছেলে। ওই রিসোর্টেই তিনি বন্ধুদের সঙ্গে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, সৈয়দপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর স্টেশনে প্রবেশের সময় স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেন্দ্রীয় … বিস্তারিত পড়ুন

নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পলাশ আলী (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে নওগাঁ–রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি নিজ মোটরসাইকেলে করে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় … বিস্তারিত পড়ুন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা শিবগঞ্জে কিচক বলরামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,  আহত ১

মোঃ তৌহিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষটি একটি দ্রুতগামী ট্রাক ও একটি মোটরসাইকেলের মধ্যে ঘটে। আজ সন্ধ্যায় বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত বেগে ছুটে আসা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ … বিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে ঘন কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা

মোঃ আল আমিন, বগুড়া জেলা প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। ধীরে ধীরে নেমে আসছে তাপমাত্রা, সাথে ঘন হচ্ছে কুয়াশা। পরিস্থিতি এমন যে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ডিগ্রি সেলসিয়াসঘন কুয়াশার কারণে সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে … বিস্তারিত পড়ুন

কাউখালীতে কাভার্ড ভ্যান ও সিএনজি মুখো-মুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ কাউখালীতে কাভার্ড ভ্যান ও সিএনজি মুখো-মুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। রাঙ্গামাটির কাউখালী উপজেলাস্থ বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু এবং অপর দু’জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) ‘২৫ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকার সময় ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল সেনাসদস্যের

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বায়োজিদ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আত্রাই–বান্দাইখাড়া সড়কের আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ি গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বায়োজিদ মোটরসাইকেলে করে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে … বিস্তারিত পড়ুন