ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু জিহাদের পাশে জেলা পুলিশ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী জন্মগত শারীরিক প্রতিবন্ধী শিশু জিহাদকে একটি হুইলচেয়ার ও নগদ অর্থ দিয়ে মানবিক সহায়তা করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রায়গঞ্জ উপজেলার এক দরিদ্র পরিবারের এই প্রতিবন্ধী শিশুর দুর্দশার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ – ডিবি। গ্রেপ্তারকৃত যুবকের নাম হাফিজুল ইসলাম (৩০)। তিনি রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা। তার বাবা ঐ এলাকার স্থানীয় জসিম উদ্দিন বুলু। পুলিশ সূত্র … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় শীর্ষ ছিনতাইকারী মিঠু পাঠানসহ ৬ জন গ্রেফতার; ভিকটিম উদ্ধার

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :  গাজীপুরের কালীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মিঠু পাঠানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে পৃথক ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ … বিস্তারিত পড়ুন

নওগাঁয় উদ্ধারকৃত ৪৬টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর পুলিশের

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম  ভুক্তভোগী মালিকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল … বিস্তারিত পড়ুন

আকস্মিক পরিদর্শনে নওগাঁর আত্রাই থানাতে পুলিশ সুপার 

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় (১১ জানুয়ারি) রাতে আত্রাই থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের নির্দেশনা দেন। মামলা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা দ্রুততম সময়ে নিষ্পত্তির ওপর তিনি … বিস্তারিত পড়ুন

নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের নিয়ে আয়োজিত এই মাস্টার প্যারেড পরিদর্শন করেন। সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। … বিস্তারিত পড়ুন

টঙ্গীতে ১২ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ভরান গালর্স স্কুল রোড এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্ত মোঃ ফারুক (৩০), পিতা—কামাল হোসেন। তিনি মধ্য আরিচপুর (গালর্স স্কুল রোড, আলম ভিলা) এলাকার বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, টঙ্গী ভরান গালর্স স্কুল রোডে অবস্থিত একটি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মাদক মামলাসহ ১২ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে মাদক মামলার এক আসামি ও নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের সূর্য শেখের ছেলে বাচ্চু শেখ (৫০)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সুরাইয়া নামের চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৯ ডিসেম্বর সকালে সদর উপজেলা শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুরাইয়া একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ আদায় করেন। এরপর … বিস্তারিত পড়ুন

নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পলাশ আলী (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে নওগাঁ–রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি নিজ মোটরসাইকেলে করে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় … বিস্তারিত পড়ুন