ব্রেকিং নিউজ আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রপার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে দুর্বৃত্তদের আগুন, আতঙ্কমধ্যাহ্নেই কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কক্ষগুলোতে ঝুলছে তালাসুন্দরবনে ডাকাতির প্রস্তুতি; গহিন বনে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইরান-আমেরিকা যুদ্ধ বন্ধ করতে পাকিস্তানের প্রস্তাবিত তাৎক্ষণিক যুদ্ধবিরতি পরিকল্পনায় যা রয়েছে

ইরান ও যুক্তরাষ্ট্র শত্রুতা অবসানের একটি পরিকল্পনা হাতে পেয়েছে, যা আজ (৬ এপ্রিল) সোমবার থেকেই কার্যকর হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি এটি কার্যকর হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে । পাকিস্তানের প্রস্তাবিত এ প্রস্তাব সম্পর্কে অবগত রয়েছেন এমন একটি সূত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এসকল তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, শত্রুতা অবসানের এই … বিস্তারিত পড়ুন

আত্রাই স্টেশনে দূর্ঘটনা; চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন এবং ছুটিতে শ্বশুরবাড়ি আত্রাইয়ে আসছিলেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে যাত্রা … বিস্তারিত পড়ুন

রিক্সার চাকায় পড়নের ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু

রাজবাড়ীতে রিক্সায় করে যাওয়ার সময় চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ( ৬ এপ্রিল) সকালে রাজবাড়ী পৌর শহরের পান্নাচত্ত্বর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় নিহত নারীর নাম সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫)।  তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা । তার বাড়ি জেলার বালিয়াকান্দি … বিস্তারিত পড়ুন

নওগাঁয় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্রশিক্ষণ শুরু

নওগাঁ জেলায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ ২০২৬ শুরু হয়েছে। রবিবার সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ মডেল মসজিদে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মারুফ রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। … বিস্তারিত পড়ুন

নওগাঁয় কলেজ ছাত্র অপহরণ করে হত্যাচেষ্টা, আইফোন ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে মো: নাহিন আহমেদ (১৯) নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করে নৃশংসভাবে হত্যার চেষ্টা ও আইফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি রাজশাহী সিটি কলেজের ছাত্র এবং আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নাহিন গতকাল বিকেলে মায়ের সঙ্গে বাড়িতে আসেন। সন্ধ্যায় পরিচিত দুই বন্ধু তাকে বাইরে ডেকে নিয়ে গেলে নদীর … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স বিহীন অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক গ্যাস ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এন এস আইয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই

“বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়ই…”—কবি রজনীকান্ত সেনের সেই বিখ্যাত কবিতার বাবুই পাখি আজ যেন শুধুই স্মৃতির পাতায়। এক সময় গ্রামবাংলার আকাশ-প্রকৃতি জুড়ে থাকা এই শিল্পী পাখি এখন আত্রাইয়ের গ্রামগঞ্জ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। বাবুই পাখি ছোট আকারের হলেও অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। দেখতে অনেকটা চড়ই পাখির মতো হলেও আকারে কিছুটা বড়। এরা সাধারণত ঝাঁক … বিস্তারিত পড়ুন

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারীকে আটক করে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে অত্র থানার এসআই শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে … বিস্তারিত পড়ুন

নবাবগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদে তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরেজমিনে জানা যায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প” এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা … বিস্তারিত পড়ুন