ব্রেকিং নিউজ আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রপার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে দুর্বৃত্তদের আগুন, আতঙ্কমধ্যাহ্নেই কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কক্ষগুলোতে ঝুলছে তালাসুন্দরবনে ডাকাতির প্রস্তুতি; গহিন বনে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ

কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ ইকবাল হোসেন পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা … বিস্তারিত পড়ুন

বেতাগীতে শিশুদের খেলার জমি নিয়ে অভিভাবকদের মধ্যে মারামারি আহত ২

বরগুনা জেলার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের দক্ষিণ ফুলতলা গ্রামের আকন বাড়ীতে মারার উদ্দেশ্যে করে মোঃ রাসেল আকন কে গুরুতর  আহত করে এক বাড়ীর মোঃ আরিফ আকন । আঃ আজিজ আকনের ছেলে রাসেল আকন ও মেঃ খোকন আকনের ছেলে আরিফ। ঘটনাটি ৭ এপ্রিল রোজ মঙ্গলবার বেলা আনুমানিক ১১ টায় সময় পিছনের শত্রুতার কারনে শিশুদের খেলা … বিস্তারিত পড়ুন

আত্রাই-ভবানীগঞ্জ সড়কে ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

নওগাঁর আত্রাই-ভবানীগঞ্জ সড়কের তাঁতীপুকুর এলাকায় আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি আত্রাই থেকে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তাঁতীপুকুর নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাই বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে পল্টু সাহার একটি মুদি দোকান ও শহিদ হোসেনের একটি ইলেকট্রনিক্স দোকান রয়েছে। এতে পল্টু সাহার প্রায় ৮ লাখ টাকা এবং … বিস্তারিত পড়ুন

ইরান-ইসরায়েল-আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে গরিব বাড়বে ১২ লাখ : বিশ্বব্যাংক 

ইরান-ইসরায়েল-আমেরিকা তথা মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এ বছর বাংলাদেশে গরিবের তালিকায় নতুন করে যোগ হতে পারে আরও প্রায় ১২ লাখ মানুষ। উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের প্রকৃত আয় কমতে পারে। তারা দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারবে না, এমন কথাও বলছে বিশ্বব্যাংক। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনের এপ্রিল সংস্করণ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সেখানে দুর্বল প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, … বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে আলোচনায় ইরানের যে ১০ প্রস্তাব

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। তবে পাশাপাশি শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ১০ দফা প্রস্তাব উত্থাপনও করেছে দেশটি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে এ আলোচনাটি। যেখানে ইরান এই ১০ দফা প্রস্তাবগুলো উপস্থাপন করবে বলে আল-জাজিরার এক প্রতিবেদেনে উল্লেখ করা হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, ১০টি দফাগুলো হলো :  ইরানের … বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ছয়মাসের ফের আবারও আগুন

চট্টগ্রাম ইপিজেড (CEPZ) এলাকায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১ঃ৪০ মিনিটের সময় ইপিজেডের অভ্যন্তরে অবস্থিত “আডমস কেপ”(Adams Apparels) নামক পোশাক কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে ১২টার সময়ের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের যোগদান

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা পারভীন যোগদান করেছেন।  মঙ্গলবার (৭ এপ্রিল)  জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীতে যোগদান করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা পারভীন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের কর্মচারীবৃন্দ নবাগত জেলা প্রশাসক মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনায় অভিনন্দন জানান। নবাগত জেলা প্রশাসক রাজবাড়ী সার্কিট … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ … বিস্তারিত পড়ুন

আত্রাই স্টেশনে দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন এবং ছুটিতে শ্বশুরবাড়ি আত্রাইয়ে আসছিলেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে … বিস্তারিত পড়ুন