ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আ জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে টপসয়েল কাটায় অভিযান, ভেক্যু মেশিন-ট্রলি-ব্যাটারি জব্দ

নরসিংদীর মনোহরদী উপজেলায় ফসলি জমির উর্বর টপসয়েল কেটে বিক্রির অভিযোগেল ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় একটি ভেক্যু মেশিন, একটি ট্রলি ও চারটি ব্যাটারি জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, তিনজনের কারাদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয় এবং তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আজুগড়া এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান … বিস্তারিত পড়ুন

ঐতিহ্যবাহী সলপের ঘোলে ফরমালিন কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোলে আবারও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া গেছে। দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর অভিযানে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার সলপ এলাকার ঐতিহ্যবাহী ঘোলের গুণগত মান পরীক্ষা করতে গিয়ে দুধে ফরমালিনের উপস্থিতি শনাক্ত করা হয়, যা … বিস্তারিত পড়ুন

রমজানে সিরাজগঞ্জে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, হাজী আব্দুস সাত্তার

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। তার প্রতিষ্ঠিত ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’-এর উদ্যোগে শহরের পৌর পার্কের সামনে কয়েকশ ক্ষুদ্র দোকানদারের মাঝে চাল বিতরণ করা হয়। শহরের প্রাণকেন্দ্র পৌর পার্ক এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা … বিস্তারিত পড়ুন

আইন শৃঙ্খলা সংক্রান্তে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

 বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের সভাপতিত্বে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভার সঞ্চালনা করেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), … বিস্তারিত পড়ুন

মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড

আজ ০৪/০৩/২০২৬ ইং, রোজ বুধবার বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শাহিনুল ইসলামের দক্ষ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনকালে ও দুই পিস ইয়াবাসহ নিতাই চন্দ্র হৃদয় (২২), পিতা- স্বপন চন্দ্র, সাং- কৃষ্ণপুর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গোপন … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে প্রাণ আর এফ এল গ্রুপের উদ্যোগে কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলার গুদারাগাট সড়কের নবান্ন রেষ্টুরেন্টে প্রাণ আর এফ এল গ্রুপের জি এম সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আর এফ এল গ্রুপের পরিচালক (বিপনন) কামরুজ্জামান কামাল। গণসংযোগ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এবং আহত ৪ আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কালীগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়, দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও মোড়ল বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূর … বিস্তারিত পড়ুন

ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা

ধানের রাজ্য হিসেবে পরিচিত আত্রাই উপজেলায় এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়ায় ভুট্টা আবাদে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া সহায়ক থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নেই গত বছরের তুলনায় ভুট্টা … বিস্তারিত পড়ুন