ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উদযাপিত

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সম্মাননা স্মারক প্রদান ও প্রীতি ফুটবল খেলার মাধ্যমে পালিত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে বাজার ব্যবসায়ীরা একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় … বিস্তারিত পড়ুন

মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) মান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। … বিস্তারিত পড়ুন

সোনাতলায় জামায়াতের সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদনঃ  বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের দাঁড়ি-পাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ ফ্রেব্রুয়ারি  সন্ধ্যায় সোনাতলা উপজেলার মধুপুর বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মধুপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. শাহ আলম। তিনি বক্তব্যে আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধসম্পন্ন … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসার বৃদ্ধির জন্য একদিনের কর্মশালা অনুষ্ঠিত 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ASSET প্রকল্পের IDG প্রোগ্রামের অর্থায়নে কারিগরি শিক্ষা প্রচার ও প্রসার বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠানের সমণ্বয়ে একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে আজ (০২ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ কল্যাণ সংস্থার মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্টিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার ৫ম বার্ষিক সাধারণ সভা, পারিবারিক মিলনমেলা ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা স্বপ্নছায়া রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠানে কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি অ্যাড. আতিকুর রহমান ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. … বিস্তারিত পড়ুন

বেতাগীতে গণভোট সচেতনতায় সুজনের পথনাট্য প্রদর্শনী

মোঃ সোহেল রানা ( বেতাগী )ঃ গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশজুড়ে সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে উপক’লীয় জনপদ বরগুনার বেতাগীতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে ‘আঁধারে আলোর স্বপ্ন’একটি ব্যতিক্রমী পথনাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান প্রেক্ষাপটে ‘গণভোট’ এবং নাগরিক অধিকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। নাট্যাঙ্গনের সন্বয়কারী নাহিয়ানের পরিচালনায় … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জনতার দলের নির্বাচনী পথসভায় “নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো”—আজম খান

মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসন (কালীগঞ্জ-বাড়িয়া) ও সংশ্লিষ্ট সংসদীয় এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কালীগঞ্জ বাজারের ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনতার দলের কালীগঞ্জ উপজেলা … বিস্তারিত পড়ুন

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল আহাদকে বিজয়ী করুন, পার্বতীপুরে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী ডা. আব্দুল আহাদের নির্বাচনী পথসভা পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। দিনাজপুর–৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডাক্তার আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, আত্রাই … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য; বিএনপির দুই নেতা বহিষ্কার

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আত্রাই উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান প্রাং এবং উপজেলা … বিস্তারিত পড়ুন