ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

রাজবাড়ীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ – ডিবি। গ্রেপ্তারকৃত যুবকের নাম হাফিজুল ইসলাম (৩০)। তিনি রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা। তার বাবা ঐ এলাকার স্থানীয় জসিম উদ্দিন বুলু। পুলিশ সূত্র … বিস্তারিত পড়ুন

সারাদেশে নারীদের উপর হামলা-হেনস্তার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সারাদেশে নির্বাচনী প্রচারণাকালে নারীদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা রোড, মুজিব সড়ক, চৌরাস্তা, এস এস রোড প্রদক্ষিণ করে … বিস্তারিত পড়ুন

ত্রিমুখী লড়াইয়ে নওগাঁ-৬ এর নির্বাচন

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :  আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে … বিস্তারিত পড়ুন

বগুড়া-৭ আসনে ধানের শীষের পক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদের ব্যাপক প্রচার-প্রচারণা

সুজন, শাজাহানপুর (বগুড়া): বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান (কোকো) স্মৃতি সংসদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুবলাগাড়ী হাট বন্দরে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক মাসুদুজ্জামান … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে ৯ ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসনের অতিরিক্ত উপপ্রশাসনিক কর্মকর্তা ইমরুল হোসেন, মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জেল, … বিস্তারিত পড়ুন

দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের সৌজন্যে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবড়া ইউনিয়নের ঢাকুলা পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে … বিস্তারিত পড়ুন

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উপজেলা শাখার ব্যানারে এক ঘন্টা ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরের নয় মাইল বন্দরে ধানের শীষের পক্ষে কোকো স্মৃতি সংসদের গণসংযোগ

সুজন, শাজাহানপুর (বগুড়া): বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান (কোকো) স্মৃতি সংসদ। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নয় মাইল বন্দরে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। উপজেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীর পদ্মাপারে ইলিশের ভাষ্কর্য “জলাঙ্গী” উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পদ্মানদীর তীরে “জলাঙ্গী” নামে ইলিশ মাছের ভাষ্কর্য উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ফেব্রয়ারি) বিকেলে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর ঘাট এলাকায় ভাষ্কর্যের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। জানা যায়, পদ্মা তীরবর্তী রাজবাড়ী জেলার পদ্মাপারকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়। পদ্মাপারকে পর্যটনকেন্দ্র হিসেবে … বিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় সভা

সুজন শাজাহানপুর বগুড়াঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় … বিস্তারিত পড়ুন