ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের নেতা গ্রেফতার 

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা লিশ। গতকাল শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রা। তে আত্রাই থানার আওতাধীন ২নং ভোঁ-পাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নাকবেড়ী । অভিযান চালিয়ে মো.জলিল (৫৫) কে গ্রেফতার করা হয়। তিনি নাকবেড়ী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেফতারকৃত মো.জলিল মৃত … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে শহীদ জিয়ার স্মৃতি স্মরণে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সুজন শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভাটা স্কুল) মাঠে সবুজ শ্যামল সংঘের আয়োজন এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই তুলার কারখানা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে গভীর রাতে আগুনে পু্ড়ে ছাই হয়ে গেছে একটি তুলার কারখানা। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান খারখানার মালিক। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১ টার দিকে রাজবাড়ী পৌরসভার নুরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। কারখানার মালিক ইমরান হোসেন কাজল বলেন, “২০১৯ সালে এই কারখানাটি গড়ে তুলি। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির বাতিল হওয়া … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মাদকের টাকা না পেয়ে দেবরের দা’র কোপে ভাবি গুরুতর আহত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে মাদকের টাকা না দেওয়ায় দেবরের দা’র কোপে ভাবি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে ভিকটিমের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুলাইল … বিস্তারিত পড়ুন

গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে আমরুল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সুজন, শাজাহানপুর (বগুড়া): গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকারে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) … বিস্তারিত পড়ুন

চুপাইর উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চুপাইর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শত বছর উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের বান্দাইখাড়াতে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের পথসভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে আজ শনিবার ২৭ডিসেম্বর২০২৫ বিকেল ৪,৩০ মিঃ থেকে সন্ধা পর্যন্ত সাবেক মন্ত্রী আলমগীর কবিরের পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পথসভায় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। … বিস্তারিত পড়ুন

রাণীনগর মিরাট বিলে শরিষা ফুলের মনোমুগ্ধকর সমারোহ

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট বিলে এখন চোখ জুড়ানো হলুদ রঙের শরিষা ফুলের সমারোহ। শীত মৌসুমের শুরুতেই বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে ওঠা শরিষা ফুল প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য যোগ করেছে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা শরিষা ক্ষেতের এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন। সকালের কুয়াশা আর রোদের আলোয় হলুদ ফুলে ভরে ওঠা বিল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে দুইদিন ব্যাপী নিরাপদ খাদ্য পণ্য ব্যবসায়ী ও সৎ উদ্যোক্তা সম্মেলন -২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর শান্তি মিশন ক্যাডেট একাডেমির মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ী সমিতি উদ্যোগে এর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে গ্রাম উৎসবে ফিরল হারানো ঐতিহ্য

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের মাঠে ‘গ্রাম উৎসব’ ব্যানারে এ আয়োজন করা হয়। গ্রামের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বদন ও মোরগ যুদ্ধ, তিন পায়ে দৌড়, বস্তা দৌড়, মিউজিক্যাল বালিশ ও হাঁড়ি ভাঙাসহ নানা … বিস্তারিত পড়ুন