ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সুরাইয়া নামের চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৯ ডিসেম্বর সকালে সদর উপজেলা শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুরাইয়া একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ আদায় করেন। এরপর … বিস্তারিত পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ ​ দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও লড়াকু তরুণ নেতা শরীফ ওসমান হাদী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)২৫ খ্রিঃ রাতে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (SGH) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শরীফ ওসমান … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সুজন শাজাহানপুর বগুড়াঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শাজাহানপুর উপজেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকালে বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বড় নগর গ্রামে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী কোহিনুর বেগম। দোয়া মাহফিল পরিচালনা … বিস্তারিত পড়ুন

কয়রায় দৈনিক নওরোজ সম্পাদকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় নওরোজ পত্রিকার নির্বাহী সম্পাদকের নিঃশর্ত মুক্তি … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান: ভ্রাম্যমাণ আদালতে কচ জাল জব্দ ও ধ্বংস

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় মাছের বংশবিস্তারে বাধা সৃষ্টিকারী অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে নদী ও জলাশয়ে … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে অবৈধ জর্দা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদনের দায়ে একটি অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের রতনকান্দি গ্রামের মুকিমপুরি এলাকায় অবস্থিত মেসার্স প্রদীপ জর্দ্দা ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর বিজয় দিবস উদযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদ। দিবসটি উপলক্ষে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এরপর শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জানা যায়, বিজয় দিবস উপলক্ষে জেলা উদীচীর উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, সৈয়দপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর স্টেশনে প্রবেশের সময় স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেন্দ্রীয় … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালীর ও আলোচনা সভার আয়োজন করেছে, বর্ণাঢ্য বিজয় র‌্যালীতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে কালীগঞ্জের প্রধান রাস্তায় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য বিজয় র‌্যালী শেষ হয়,প্রাধান অতিথি … বিস্তারিত পড়ুন