ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রাজবাড়ীতে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো নেতার নাম আবু বক্কর খান (৪৮)। তাঁর বাবার নাম করম আলী খান। বক্কর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। … বিস্তারিত পড়ুন

কাপ্তাই রাঙ্গামাটি আসামবস্তি সড়কে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে একজনের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ রবিবার (১৬ নভেম্বর) ২৫ খ্রিঃ বিকেল ৫ঃ০০ ঘটিকায় সময় রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে এক নারীযাত্রী নিহত হয়েছেন। মিলনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ নম্বরের অটোরিকশাটি রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি বন্যহাতি রাস্তা আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে হাতিটি … বিস্তারিত পড়ুন

বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: আজ ১৬ নভেম্বর ২০২৫ রবিবার রংপুর বেতার ভবন চত্বরে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। “The Role of Radio in Disaster Management ” এই প্রতিপাদ্য নিয়ে একটি সেমিনার বেলা ২.৩০ মিনিট থেকে শুরু হয়ে ঘন্টাব্যাপী চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের শ্রোতা, বেতারের কর্মকর্তা-কর্মচারী, উপস্থাপক-উপস্থাপিকাসহ রংপুর কেন্দ্রের … বিস্তারিত পড়ুন

খোট্টাপাড়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগে জননেতা এনামুল হক শাহীন

শাজাহানপুর বগুড়াঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষ সবাই নির্বাচনের হাওয়া অনুভব করছেন। আর ঠিক এই সময়েই খোট্টাপাড়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এনামুল হক শাহীন। রবিবার ১৬ নভেম্বর … বিস্তারিত পড়ুন

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের মতবিনিময়

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঐক্যের ডাকে রাঙ্গামাটির লংগদু উপজেলায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। রোববার (১৬ নভেম্বর) বেলা ১১ঃ০০ ঘটিকা সময় উপজেলার মাইনী মুখ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা স্থানজুড়ে ছিল দলীয় … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের টাকা ছিনতাই আটক দুই

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গনেশ মহন্ত (৩৭) ও জি আর ১০৮ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত সাগর আলী (২৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গনেশ মহন্তকে গ্রেফতার … বিস্তারিত পড়ুন

উপাচার্যের কার্যালয় ঘেরাও – উপাচার্যকে আল্টিমেটাম বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে অনতিবিলম্বে পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার রাত পৌনে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে হয়ে এ আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। জানা গেছে, দীর্ঘদিন যাবত পুরুষ শিক্ষার্থীদের … বিস্তারিত পড়ুন

কোন মহলের ষড়যন্ত্রে জাতীয় নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পরবে, জনসভায় বৃহত্তর সুন্নী জোট

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচন নিশ্চিত করা, রাষ্ট্রীয় সংলাপে এবং জুলাই সনদে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে অংশগ্রহণের সমান সুযোগ দেয়া, দুর্নীতিবাজ কালোর টাকার মালিক ও দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, মাজার মসজিদ খানকায় হামলায় জড়িতদের বিচার, জুলাই বিপ্লব ও পরবর্তী সময়ে সংঘটিত সব হত্যার বিচার করা এবং মবসন্ত্রাস থামানো সহ … বিস্তারিত পড়ুন

ভারতের বিহারে জয়ের পরের দিনই সাবেক মন্ত্রী আর কে সিংকে বহিষ্কার করল বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। বিহারের বিধানসভা নির্বাচনে ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পরের দিনেই (শনিবার) বিজেপি এ সিদ্ধান্তের কথা জানায়। আর কে সিংয়ের পাশাপাশি বিজেপিদলীয় এমএলসি অশোক আগরওয়ালকেও দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরের সোনাকানিয়ায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

সুজন, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাকানিয়া স্কুল মাঠে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সোনাকানিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে দুপুর থেকেই উৎসুক দর্শকদের ঢল নামে মাঠে। পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ফাইনালে মুখোমুখি হয় নওদাপাড়া স্পোর্টিং ক্লাব ও জামুন্না স্পোর্টিং ক্লাব। শুরু … বিস্তারিত পড়ুন