ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ৮০ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার ওসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কয়াপাড়া এলাকায় তাকে আটক করা হয়। তিনি উপজেলার আরজি জিনারপুর গ্রামের আজাদ আলীর ছেলে। শনিবার পুলিশ জানায়, আটক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনা এ সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক সমিতির সদস্য মজিবর … বিস্তারিত পড়ুন

৪ নং বাহাগিলী ইউনিয়নের সম্ভাব্য তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেন বিপু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৪ নং বাহাগিলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেন বিপু তাঁর উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরেছেন। শিক্ষা, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কৃষি, অবকাঠামো এবং সুশাসনকে প্রাধান্য দিয়ে প্রাথমিকভাবে ছয় দফা উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি। নিজের বক্তব্যে বেলায়েত হোসেন বিপু বলেন, পারিবারিক ঐতিহ্য ও সামাজিক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বিনামূল্যে যুবদের এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) জেলা সদর উপজেলার বড়পুল মোড় সংলগ্ন আতিয়ার টাওয়ারে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়ালি এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. … বিস্তারিত পড়ুন

জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট’

জুলাই শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শিবগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা … বিস্তারিত পড়ুন

ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন তিনি। অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের ঘাটতি পাওয়ায় মর্ডান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ … বিস্তারিত পড়ুন

নন্দীগ্রাম সদর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রমে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা

বগুড়ার নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দিচ্ছে এই গ্রাম আদালত। ফলে ইউনিয়নবাসীর মধ্যে এ বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ছে এবং আদালতমুখী মামলার প্রবণতাও কমছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গ্রাম আদালতের … বিস্তারিত পড়ুন

বড় দরগাহ হাইওয়ে পুলিশের জোরালো ভূমিকায় নিরাপদ সড়ক, স্বস্তিতে যাত্রীরা

 বর্তমানে দেশের অধিকাংশ সড়কে শৃঙ্খলা ফিরেছে। হাইওয়ে পুলিশের জোরালো ভূমিকায় দেশের মহাসড়কগুলোতে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে। এমনটিই দেখা গেছে রংপুরের পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়েতে। বড়ো দরগাহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইশতিয়াক এর দিকনির্দেশনায় নিয়মিত টহল, যানবাহনের কাগজপত্র যাচাই, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ যান চলাচল প্রতিরোধে কঠোর … বিস্তারিত পড়ুন

তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপি এস, ( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত

মাদক কে না বলুন সুন্দর সমাজ গড়ুন,এই প্রতিপাদ্বকে সামনে রেখে তুমুলিয়া সনাজ কল্যান সংঘের আয়োজনে তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপি এস সিজন ৩ ফুটবল টুনামেন্টর উদ্ভোদনীন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট (২৬) তুমুলিয়া সমাজ কল্যাণ সংঘের আয়োজনে আজ তুমুলিয়া cf বনাম মধ্য … বিস্তারিত পড়ুন

অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ শীর্ষ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ডেভিড ইমনকে একটি অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। ৩০ … বিস্তারিত পড়ুন