ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো ফাতেমা (৮), পিতা: সাইফুল ইসলাম,আয়েশা ওরফে আশামনি (১২) পিতা তুহিন মিয়া,এবং সুমাইয়া (১৩) পিতা: মুফাচ্ছের থানা গফরগাঁও, … বিস্তারিত পড়ুন

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ৫ জেলে কারাগারে

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে করা মামলায় ৫ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার(৪ জুলাই) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান বলেন,সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় মাছ শিকারকালে ৫ জেলেকে আটক করা হয়। আটকৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ তিন জনকে হত্যার উদ্দেশ্যে হামলার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও এলাকায় বুধবার (২ জুলাই) দুপুরে ইব্রাহিমের বাড়িতে ঘটেছে। সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও এলাকার নুরুল ইসলামের পুত্র ইব্রাহিম বাড়ীতে ঘরের দেয়ালে প্লাষ্টার করার সময় … বিস্তারিত পড়ুন

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে “যুব সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই ২০২৬) জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম চারমাথা আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর এ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার সভাপতি মোস্তাক আহমাদ সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ তাহমিম বিন ইব্রাহিম এবং জেলা … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) ও ১ কোটি ৭০ হাজার টাকা আমার কোন … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার আর নেই

দিনাজপুরের পার্বতীপুরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান ও সমাজসেবক এম এ ওহাব সরকার আর নেই। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ … বিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার জার্সি পরে মাদক সেবন, বরুড়ায় ২ জনের ৩ মাস জেল

কুমিল্লার বরুড়ায় ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। বরুড়া থানার অফিসার ইনচার্জ ওসি জনাব কাজী নাজমুল হকের নেতৃত্বে মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা যায়, এসআই এনামুল হক সঙ্গীয় অফিসার … বিস্তারিত পড়ুন

সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন

অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা

মনোহরদীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ নরসিংদীর মনোহরদীতে একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে এমসিকিউ পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে দুটি কক্ষের প্রায় শতাধিক পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার খিদিরপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত অংশ … বিস্তারিত পড়ুন

ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা পৌনে ১০ টার দিকে জেলা সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর সরকারি খাদ্য গুদামের সামনের পুকুরে জমে থাকা একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য … বিস্তারিত পড়ুন