ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, নারী আটক

কুমিল্লার লালমাই উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে বাহার (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ঝুমু আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত বাহার ওই এলাকার রশিদ মিয়ার ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি … বিস্তারিত পড়ুন

সড়কে নিম্নমানের কাজ; প্রতিবাদের মুখে পালাল ঠিকাদারের লোকজন

খুলনার কয়রা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়নকাজে অভিযোগ উঠেছে ব্যাপক অনিয়মের। মঙ্গলবার উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার সড়কে পিচ ঢালাইয়ের সময় এলাকাবাসী নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে চলে যায়। এলজিইডি জানায়, প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ … বিস্তারিত পড়ুন

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

বগুড়া সদর উপজেলার ২নং সাবগ্রাম ইউনিয়নে বৃহস্পতিবার ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৪৭ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরিদ উদ্দীন। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা রেহেনা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডের … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে টেকসই ক্যাম্পাস উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক … বিস্তারিত পড়ুন

জয়পুরহাটের কালাইয়ে রহস্যজনকভাবে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

জয়পুরহাটের কালাই উপজেলায় খড়ের গাদা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন খড় আনতে গেলে রাস্তার পাশের একটি খড়ের গাদার কাছে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার শরীরে কোনো কাপড় ছিল … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার শোনগাছা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোহলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মুন্নাফ শেখ জীবিকার তাগিদে বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতেন। বুধবার আনুমানিক বেলা ১টা ৩০ মিনিটের সময় তিনি শোনগাছা বাজারে তরিকুলের মনোহারী … বিস্তারিত পড়ুন

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলামের অনুমোদনে, ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ কাঁইয়াকে আহ্বায়ক ও মোঃ ফারুক খানকে সদস্যসচিব করে ২৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে রয়েছেন, মো. আশরাফুল ইসলাম, … বিস্তারিত পড়ুন

ঝিনাইগাতীতে অবৈধ বালুবাহী ৬টি মাহিন্দ্রা ট্রাক আটক

ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গারো পাহাড়ের গজনী বিট এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালুবাহী ৬টি মাহিন্দ্রা ট্রাক আটক করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে রেঞ্জ কর্মকর্তা এস.ভি. তানভির আহমেদ ইমন, ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম এবং বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজের নেতৃত্বে … বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন

গাজীপুরের কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ভূল উত্তরে নাম্বার না দেওয়ায় সিনিয়র সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানাকে শারিরীক ভাবে লাঞ্চনা করেছেন একই বিদ্যালয়ের জুনিয়র সহকারী শিক্ষক মো. ওমর ফারুক শেখ। ছেলেকে বেসরকারী কিন্ডার গার্টেনে ভর্তি রেখে সরকারী বই ও উপবৃত্তির টাকা গ্রহণের অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক মো. ওমর ফারুক শেখের বিরুদ্ধে। সরেজমিনে জানা যায়, উপজেলার মোক্তারপুর … বিস্তারিত পড়ুন

পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে। স্থানীয়রা জানায়, রাশিদুল একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পানির মোটর খুলতে গিয়ে … বিস্তারিত পড়ুন