ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইসরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আজ বুধবার দুপুরে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

একীভূত শিক্ষার প্রসারে পার্বতীপুরে সচেতনতামূলক সভা

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রসারে দিনাজপুরের পার্বতীপুরে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা ‘কাম টু ওয়ার্ক’ … বিস্তারিত পড়ুন

তারুণ্যের ঢল, জনসমুদ্র আর সাংস্কৃতিক উচ্ছ্বাসে মুখর পার্বতীপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের ঈদ পুনর্মিলনী

ঈদের আনন্দ, রাজনৈতিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক উৎসবের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল দিনাজপুরের পার্বতীপুর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন এবং ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠান। শনিবার বিকেল থেকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাজুড়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন … বিস্তারিত পড়ুন

হাজারো মানুষের অংশগ্রহণে পার্বতীপুরে যুবদল নেতা মমিনুলের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলামের পিতা মরহুম আব্দুল হাকিমের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।  শুক্রবার (১২ জুন) বাদ আসর অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা চত্বরে আয়োজিত জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে … বিস্তারিত পড়ুন

ছিনতাইকারীর টানে পড়ে ঢাকায় প্রাণ গেল পার্বতীপুরের সোমার

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর মারা গেছেন পার্বতীপুরের বাসিন্দা সোহেলী ইসলাম সোমা (৪২)। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোমা পার্বতীপুর শহরের সাহেবপাড়া রেলওয়ে কলোনি এলাকার মৃত মাহাবুবুল ইসলাম বুলবুলের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডির সেন্ট্রাল রোডে ভাড়া বাসায় থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে … বিস্তারিত পড়ুন

বিশ্বকাপের আমেজে একটি বিদ্যালয়ে ৪৮ দেশের পতাকা প্রদর্শনী

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যতিক্রমী আয়োজন করেছে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের জাতীয় পতাকা তৈরি ও প্রদর্শনের মাধ্যমে বিদ্যালয়টিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ঠিক ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী দিনের  দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পতাকা প্রদর্শনীর পাশাপাশি ক্রীড়াভিত্তিক কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে মাদক সেবন ও বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে

দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবন ও বিভিন্ন মামলায় আটক ৮ জনকে জেলহাজতে প্রেরণ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ডপ্রদান করা … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পার্বতীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পার্বতীপুর আদর্শ কলেজের হলরুমে উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা … বিস্তারিত পড়ুন

অনুমোদনবিহীন গঠনের অভিযোগে এনসিপি’র পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলা নেতৃত্বের দাবি, সম্প্রতি ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে গঠন করা হয়নি। পার্বতীপুর উপজেলা এনসিপি’র কমিটির কার্যক্রম স্থগিত। বুধবার (৩ জুন) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্বাক্ষর … বিস্তারিত পড়ুন

প্রতিবন্ধকতা নয়, দৃঢ় মনোবলই আসল পরিচয়: পার্বতীপুরের নাজমুজ্ সাকিবের অনন্য সংগ্রামী জীবন

মানুষের সাফল্যের পথে সবচেয়ে বড় বাঁধা শারীরিক সীমাবদ্ধতা নয়, বরং আত্মবিশ্বাসের অভাব—এ কথার বাস্তব উদাহরণ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তরুণ নাজমুজ্ সাকিব। জন্মগতভাবে দুই হাতের কবজি ও ডান পায়ের হাঁটুর নিচের অংশ না থাকলেও জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে তিনি এগিয়ে চলেছেন নিজের স্বপ্নের পথে। পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা সাকিব … বিস্তারিত পড়ুন