ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁয় র‍্যালি-আলোচনায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওই নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা। সুলতানা বলেন, ২০১২ সাল থেকে রাজবাড়ী শহরের কাদেরিয়া সুপার মার্কেটের কাপড় … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা  

রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা  প্রশাসক মো. তারিফ উল হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ গাছ কর্তন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকায় একটি পরিবারের বরুদ্ধে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমদাদুল নামের এক ভুক্তভোগী। ইমদাদুল চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকার আব্দুল বারেক সরদারের ছেলে। অভিযুক্তরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে তুহিন সরদার, … বিস্তারিত পড়ুন

কয়রায় ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন অসহায় শাবানা বেগম

খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামের হতদরিদ্র আবু হাসান মোড়লের স্ত্রী শাবানা বেগম মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় পরিবারটি এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে শাবানা বেগমের প্রথমে একটি স্তনে ক্যানসার ধরা পড়ে। পরবর্তীতে অর্থাভাব ও সঠিক … বিস্তারিত পড়ুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাঁচজনের শারীরিক অবস্থা ভালো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীরা হলেন—সোনালী (২০), শুহিনা (২২), ইকবাল (৩৫), জাহাঙ্গীর (২৬) ও রিয়াজ মোল্ল্যা (২৩)। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে পূর্ববিরোধের জের ধরে এক যুবককে মারধর, অপহরণের চেষ্টা, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া এলাকার বাসিন্দা বেনজীর আহমদের নাতি সাহেদ হাসান লিওন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে এ্যাফেক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনিয়র বৃত্তি, প্রাথমিক বৃত্তি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা … বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই -এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ‘মানসম্মত শিক্ষা, বৈষম্যহীন সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“মানুষ,পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাইয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা … বিস্তারিত পড়ুন