ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা শিশু দুটিকে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ সনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, আত্রাই, নওগাঁর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেরাত, আজান, হামদ, নাত, রচনা ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গ্রুপ ‘ক’, ‘খ’ ও ‘গ’-তে উপজেলার বিভিন্ন মাদ্রাসা … বিস্তারিত পড়ুন

বেতাগীতে জাটকা রক্ষায় অভিযান, অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বরগুনার বেতাগীতে জাটকা ও মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানের মধ্যেও নদীর দুই পাড়ে কিছু মানুষ অবস্থান নিয়ে টর্চলাইটের মাধ্যমে সংকেত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযানকারী দল কখন নদী থেকে ফিরে যায় এবং কোন দিকে যায়, সে তথ্যও স্থানীয় কিছু দোকানদার ও ক্রেতা সরবরাহ করছেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র ২১-২২ … বিস্তারিত পড়ুন

বেতাগীতে ক্ষুদ্র গার্মেন্টস কর্মসংস্থানের নতুন দিগন্ত

বরগুনার বেতাগীতে কৃষিনির্ভর জনপদে কর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনা তৈরি করছে ক্ষুদ্র পোশাক কারখানা ‘গ্রীন লিভ ফ্যাশন’। স্থানীয় উদ্যোক্তার উদ্যোগে গড়ে ওঠা এ কারখানায় কাজ করছেন ২৫ জন শ্রমিক, যাঁদের বড় একটি অংশ নারী। বিধবা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় উদ্যোগটি স্থানীয়ভাবে আশার আলো দেখাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা পেলে ক্ষুদ্র এ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।সোমবার ২৬ অক্টোবর ২০২৬সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ ও সুমনা ইন্টারপ্রাইজ বিক্রয়কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত এ কর্মসূচির আওতায় ভোক্তাদের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে শিক্ষক হত্যা: দুই ভাই গ্রেপ্তার, বিরোধের নেপথ্যে জমি ও নির্মাণকাজ

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫) হত্যার ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিকুজ্জামান ওরফে আলো মিয়া (৩৫) এবং তার ভাই আসাদুজ্জামান (৩২)। তাঁদের বাড়ি উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর নয়া মোল্লাপাড়া গ্রামে। আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন … বিস্তারিত পড়ুন

রোহান হত্যা মামলার প্রবাসী আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন, স্মারকলিপি প্রদান

রাজবাড়ীতে ফুয়াদ চৌধুরী রোহান হত্যা মামলায় দুবাইপ্রবাসী অভিযুক্তদের গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পরেন রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে এসকল দাবিসংক্রান্ত স্মারকলিপি দিয়েছেন নিহতের বাবা ফরহাদ চৌধুরী ও এলাকাবাসী। রোববার (২৫ অক্টোবর) সকালে নিহত রোহানের পরিবার ও এলাকাবাসীর … বিস্তারিত পড়ুন

নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর সকালে কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০) তাঁর মোটরসাইকেলটি শয়নকক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজন ও পুলিশের সহযোগিতায় … বিস্তারিত পড়ুন

“পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড

শিশুসাহিত্যে লেখালেখির স্বীকৃতি হিসেবে এবার বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন লেখক শাম্মী তুলতুল। তার লেখা শিশুতোষ বই “পিঁপড়ে ও হাতির যুদ্ধ”এর জন্য এই সম্মাননা দিয়েছেন প্রকাশনা সংস্থা বাবুই।২০১৭ সালে প্রকাশিত বইটি দীর্ঘ সময় ধরে পাঠকের আগ্রহ ধরে রেখেছে।এবার বইটির বিক্রিরসাফল্যে এবার স্বীকৃতি মিলল পুরস্কারের মাধ্যমে। শনিবার (২৪ অক্টোবর) ২০২৬ ঢাকা বাংলাদেশ শিশু একাডেমিতে হয়ে গেলো দিনব্যপী … বিস্তারিত পড়ুন

বেতাগীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ সিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলার কাউনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বেতাগী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। … বিস্তারিত পড়ুন