ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবরা খেয়াঘাটের শুভ উদ্বোধন করেন কয়রার কয়রা‘র আব্দুল্লাহ আল বাকি

খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি দূর করে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘গোবরা কমিউনিটি হার্বোরিং বা গোবরা ঘাট’। বুধবার বিকেলে এক উৎসবমুখর পরিবেশে আধুনিক এই ঘাটটি উদ্বোধন ও হস্তান্তর করা হয়। ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে এবং ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এই ঘাটটি নির্মাণ করেছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা … বিস্তারিত পড়ুন

ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা পৌনে ১০ টার দিকে জেলা সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর সরকারি খাদ্য গুদামের সামনের পুকুরে জমে থাকা একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য … বিস্তারিত পড়ুন

থানা থেকে দেড় কিলোমিটার দূরে প্রতি রাতে বসে লাখ লাখ টাকার জুয়ার আসর; প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন জনমনে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা-নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর চরে প্রতি রাতে প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাদুল্লাপুর থানা থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা … বিস্তারিত পড়ুন

কয়রায় ২ শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

খুলনার কয়রায় মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন গাজী এবং সহকারী শিক্ষিকা কুলসুম নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙা কালভার্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা গ্রামের আকরাম হোসেন, মারুফা খাতুন , জেসমিন … বিস্তারিত পড়ুন

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আত্রাইয়ের স্বাস্থ্যকর্মী আতিকুর গ্রেফতার 

নওগাঁর আত্রাইয়ে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা … বিস্তারিত পড়ুন

বসতবাড়ি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগে পার্বতীপুরে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষমতার দাপটে বসতবাড়ি দখল, ভাঙচুর, লুটপাট ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব হুগলীপাড়া গ্রামে এই মানববন্ধনের আয়োজন করেন মোতাহারা বেগম নামের এক ভুক্তভোগী নারী। মানববন্ধনে মোতাহারা বেগম অভিযোগ করে বলেন, ১১৯ নং এস.এ খতিয়ানভুক্ত পৈতৃক সম্পত্তিটি মূল মালিক … বিস্তারিত পড়ুন

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে ফুটবল বিতরণ করলেন রাসেল মাহমুদ সবুজ

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেছেন যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমী তরুণদের হাতে তিনি এসব ফুটবল তুলে দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী যুবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। আয়োজকরা … বিস্তারিত পড়ুন

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় – ইউএনও এটিএম কামরুল ইসলাম

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। বেকার যুবক যুবতীরা নিজেকে পরিবার ও সমাজের বোঝা মনে করে হতাশায় মাদকে আসক্ত হচ্ছে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলে মাদক থেকে দূরে থাকবে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এসব … বিস্তারিত পড়ুন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পার্বতীপুরে বিতরণ হলো অ্যাসিস্টিভ ডিভাইস ও হুইলচেয়ার

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সহজ করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরা ও দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে অ্যাসিস্টিভ ডিভাইস তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, … বিস্তারিত পড়ুন

মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছাল আরও ৮ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে নতুন করে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। সোমবার চালানটি ডিপোর রিসিভিং টার্মিনালে গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, আমন চাষের ব্যস্ত মৌসুমে এ চালান উত্তরাঞ্চলের জ্বালানি সরবরাহ আরও নিরবচ্ছিন্ন রাখতে সহায়ক হবে। যার ফলস্বরূপ আমন মৌসুমে উত্তরাঞ্চলের জ্বালানি সরবরাহে বাড়ছে … বিস্তারিত পড়ুন