ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেতাগীতে ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে গ্রাহক, বিপাকে শিক্ষার্থীরা

বরগুনা জেলার বেতাগী উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীকে। নিয়মিত বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার পাশাপাশি সন্ধ্যার সময়ও ঘনঘন লোডশেডিং হচ্ছে। এতে … বিস্তারিত পড়ুন

কয়রায় পুলিশের বিশেষ অভিযান: অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০, আটক ৮ স্মার্টফোন

খুলনার কয়রায় পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে ৮ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়াড়িদের ব্যবহৃত ৮টি স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা এবং … বিস্তারিত পড়ুন

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

খুলনার কয়রা উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে ছোট্ট শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে … বিস্তারিত পড়ুন

সাপাহারে ৫৫ গ্রাম পুলিশ পেলেন সরকারি বাইসাইকেল

নওগাঁর সাপাহারে ৬টি ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি চায়না ফনিক্স বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা ভাঙ্গি বাড়ি এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কেটে ক্ষতিসাধন, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেহের আলী (৫০), পিতা-মৃত সফর আলী, রামপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মেহের আলীর সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান

কালীগঞ্জ থানার গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা অনুষ্ঠিত হয়েছে। এ সময় থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশকে তথ্য ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনজন গ্রাম পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু

ত্যাগ, সংগ্রাম ও দলের প্রতি অবিচল আনুগত্যে কালীগঞ্জ বিএনপির রাজনীতিতে এক পরিচিত নাম খায়রুল আহসান মিন্টু। রাজনীতির মাঠে অনেকের আগমন ঘটে, আবার সময়ের পরিবর্তনে অনেকেই হারিয়ে যান। সুসময়ে রাজনীতির আশপাশে ভিড় করলেও দুঃসময়ের আন্দোলন-সংগ্রামে খুব কম নেতাকর্মীকেই রাজপথে দেখা যায়। তবে দীর্ঘ সময় ধরে সততা, সাহস, ত্যাগ ও দলের প্রতি অবিচল আনুগত্য ধরে রেখে যারা … বিস্তারিত পড়ুন

পাচারকারীরা পালিয়ে গেলেও নৌকা ও হরিণের মাথা-পা উদ্ধার১৪৫ কেজি হরিণের মাংস জব্দদ

খুলনার কয়রায় সুন্দরবন থেকে পাচারের সময় ১৪৫ কেজি হরিণের মাংসসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার-পাচার বন্ধে নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার (৫ … বিস্তারিত পড়ুন

বিএনপির দুর্দিনে কর্মীদের পাশে থাকা উপজেলা বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক বিশ্বস্ত নাম

রাজনীতির মাঠে অনেকেই আসেন, অনেকেই নেতৃত্ব দেন, আবার সময়ের স্রোতে অনেকের নাম হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছেন, যাদের পরিচয় পদ-পদবিতে নয় তাদের পরিচয় সংগ্রামে, ত্যাগে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর সাহসে এবং দলের দুঃসময়ে কর্মীদের হাত না ছাড়ার দৃঢ়তায়। কালীগঞ্জের রাজনীতিতে এমনই একটি নাম খালেকুজ্জামান বাবলু। যিনি কখনো রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার হিসেবে দেখেননি-এমনটাই দাবি … বিস্তারিত পড়ুন

বেতাগীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিতে নেতাকর্মীরা দলীয় স্লোগান ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে আয়োজিত আলোচনা সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে … বিস্তারিত পড়ুন