ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে কৃষি বিভাগের উদ্যোগে সজিনা গাছের চারা রোপনের উদ্বোধন

সজিনা চাষে সাধারন মানুষের চাহিদা বাড়াতে পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সহ দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় একযোগে শুরু হয়েছে উদ্বুদ্ধকরন সভা ও চারা রোপন কার্যক্রম। কর্মসূচি’র অংশ হিসেবে আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মন্মথপুর ইউনিয়নের টিকিয়াপাড়া মোড়ে পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাজিব হুসাইনের সভাপতিত্বে এক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে হাট ইজারাদারকে চাঁদাবাজ বলায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ 

হাট ইজারাদার সেলিম রেজাকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর ভবের বাজারে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ৬ নং মোমিনপুর ইউনিয়ন যুবদল আজ (১৭ এপ্রিল) শুক্রবার বিকেল ৩ টায় স্থানীয় ভবের বাজারে এই সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ইজারাদার সেলিম রেজা অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল (০২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দের) ভবের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিপিসির তিন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে জ্বালানী তেল পাম্প মালিকদের বৈঠক

পার্বতীপুর সহ উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানী তেল সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দিতে আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি’র তিন কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালকগন পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোতে পরিদর্শনে আসেন। পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন, পদ্মা ওয়েল কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহিরুল হাসান, যমুনা ওয়েল কোম্পানীর (জিওসিএল) ব্যাবস্থাপনা … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুণরুত্থান’ এই শ্লোগাণকে সামনে নিয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এই বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নানা রঙের সাজসজ্জা, ঐতিহ্যবাহী উপকরণ ও … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে হলদিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন হলদীবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক প্রতিবন্ধী খোকন বিকাল ৫ টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে যায়। পরে অজ্ঞাত কারণে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের সাথে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর বেলাইচন্ডি হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ রজব আলী’র ইন্তেকাল

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ রজব আলী মন্ডল (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আজ ৩০ মার্চ সোমবার বিকেল ৪:৪৫ মিনিটে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন থেকে তিনি লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক দত্তক মেয়ে সহ অসংখ্য … বিস্তারিত পড়ুন

সোমবার দুপুরের মধ্যে আটককৃত শ্রমিকদের জামিনের আশ্বাসে তেল সরবরাহ বন্ধ কর্মসূচী স্থগিত 

ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে কারাদন্ড ও অর্থদন্ড প্রদানের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছিলো রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। আজ রবিবার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা। এ কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করেছিলেন পেট্রোল পাম্প মালিক সমিতিও। তবে আগামীকাল (২৯ মার্চ) সোমবার দুপুরের … বিস্তারিত পড়ুন

তিন শ্রমিককে কারাদন্ড ও অর্থদন্ড প্রদানের প্রতিবাদে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে কর্মবিরতি ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে কারাদন্ড ও অর্থদন্ড প্রদানের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করেন পেট্রোল পাম্প মালিক সমিতি। জানা গেছে, গতকাল (২৮ মার্চ) শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর মডেল থানায় নবাগত ওসি আব্দুল ওয়াদুদের যোগদান

দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল ওয়াদুদ। তিনি পূর্বের ওসি এমএ ফারুকের স্থলাভিষিক্ত হলেন। আজ (১১ মার্চ) বুধবার বিকেলে তিনি এ থানায় যোগদান করেন। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার অধিবাসী আব্দুল ওয়াদুদ ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন এবং পরবর্তীতে পুলিশ ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। এর … বিস্তারিত পড়ুন