ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রেলের ডিজি কর্তৃক পশ্চিম রেলের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শন

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন আজ রবিবার সন্ধ্যায় একনেকে অনুমোদিত ও প্রস্তাবিত বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শন করতে পার্বতীপুরে যাত্রা বিরতি করেন। তিনি পার্বতীপুর রেলওয়ের দূর্বল হয়ে পড়া লাইনসমূহের খোঁজ-খবর নেন। তিনি রাতে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানার (কেলোকা) গেস্ট হাউজে রাত্রি যাপন শেষে সোমবার সকালে সৈয়দপুর ও … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎবিভ্রাটে পড়েছে দিনাজপুরসহ উত্তরের ৮ জেলা। বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বটগাছে কৃষকের ঝুলন্ত লাশ  

তিনবারের চেষ্টায় শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দাঁড়ারপাড় বাঘেরঘাটা গ্রামের বয়োবৃদ্ধ কৃষক নাজিম উদ্দীন (৮৫)। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ শুক্রবার রাত ৯ টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশের উপ-পরিদর্শক নিপেন্দ্র নাথ বর্মন জানান, শুক্রবার সকাল ১০টায় সবার অজান্তে জাহানাবাদ দাঁড়ারপাড়ের বাড়ী থেকে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে রেলওয়ে কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি ও চাঁদা দাবী প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে একদল চাঁদাবাজ কর্তৃক রেলওয়ের এস,এস,এ,ই/ওয়ার্কস অফিসের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী’র নিকট চাঁদার দাবি ও প্রাননাশের হুমকি’র প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের ব্যানারে আজ (১৮ এপ্রিল) শনিবার বিকেল ৩ টায় এস,এস,এই/ওয়ার্কস অফিস গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রেলওয়ে ষ্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল শেষে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ১২’শ লিটার পেট্রোল জব্দ 

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় জনৈক রায়হানুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। রায়হানুল ইসলাম পার্বতীপুর পৌর এলাকার হুগলীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে, র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২  ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের … বিস্তারিত পড়ুন

‎পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার ৬ বছরের  শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

‎দিনাজপুরের পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার মুনতাছির রহমান নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। এসময় তারা ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রতিবেশী মাদকাসক্ত যুবক মোস্তফা মিয়া (২০) কে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে শহর থেকে প্রায় তিন কিলোমিটার অদূরে মধ্য দর্গাপাড়া গ্রামের মাদ্রাসার পিছনে। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর সরকারী কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবিরকে বিদায় সংবর্ধনা জানালো কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ (৩১ মার্চ) মঙ্গলবার বেলা ১ টা ৩০ মিনিটে পার্বতীপুর সরকারী কলেজ মিলতায়নে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদল ও অন্যান্য অতিথিকে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- … বিস্তারিত পড়ুন

শ্রমিকদের দোয়া ও ইফতার মাহফিলে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় পুণর্ব্যাক্ত করলেন –মিজানুর রহমান সিয়াম

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সকল শ্রমিক অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) রেলওয়ে স্টেশনের ৫ নং প্ল্যাটফর্ম  চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সিয়াম। ​ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মোঃ মিজানুর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১

দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাত ৯ টায় পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমানের নের্তৃত্বে পরিচালিত অভিযানে মৃত আবু তালেবের ছেলে মাদক ব্যবসায়ী আশিকুর রহমান মিন্টু (৪৩) কে আটক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিলে মেয়র পদপ্রার্থী ঘোষণা

অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সংহতির সাক্ষী হলো দিনাজপুরের পার্বতীপুর। আজ (০৮ মার্চ) রবিবার পার্বতীপুর আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলটি বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ, … বিস্তারিত পড়ুন