ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে দোয়া ও ইফতার মাহফিলে নব-নির্বাচিত এমপি রেজওয়ানুল হককে গণসংবর্ধ্বনা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নবাসীর আয়োজনে দোয়া, ইফতার মাহফিল ও নব-নির্বাচিত সংসদ সদস্যের এক বিশাল সংবর্ধ্বনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় যশাই হাই স্কুল মাঠে উৎসব ও আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের নব-নির্বাচিত সাংসদ আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা 

পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিকদের বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ মার্চ) বিকেলে পৌরসভার নামাপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অত্যন্ত ব্যস্ততম এলাকা পুরাতন বাজার এবং নতুন বাজারের সংযোগস্থল। এই দুই গুরুত্বপূর্ণ পয়েন্টের মাঝখানে অবস্থিত রেলগেটটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। তবে দীর্ঘদিন ধরে রেলগেটের এই রাস্তাটি জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো সাধারণ মানুষকে। ​জনসাধারণের এই দীর্ঘদিনের ভোগান্তি নজরে আসে পৌর স্বেচ্ছাসেবক দলের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল 

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মত নির্বাচনে অংশগ্রহণের পর এক বছরে পদার্পণ করেছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগানকে সামনে রেখে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পার্বতীপুরে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার বাদ আছর ফুলকুড়ি সরকারি প্রাথমিক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ছোটহরিপুর মাদানিয়া রহমতপুর মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ছোটহরিপুর মাদানিয়া রহমতপুর মাদ্রাসার আয়োজনে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারী) শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।  মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল ইসলাম মুন্সি’র সভাপতিত্বে কোরআন তেলাওয়াত, কেরাত, গজল দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর বড়পুকুরিয়া ৩৩ কেভি লাইনে ট্রাকের ধাক্কা, ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া হতে পার্বতীপুরগামী ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কয়লাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক পোল ভেঙে গেছে। ফলে শনিবার ভোর থেকে পার্বতীপুরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। জানা গেছে, আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ীগামী কয়লাভর্তি একটি ট্রাক (রেজিঃ কুষ্টিয়া ঢ-১১/২৭২৭) হাবড়া বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভিঃ লাইনের পোলকে … বিস্তারিত পড়ুন

দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫

দিনাজপুর জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে দলটির নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছে। এই ঘটনায় পুলিশ পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের ৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে। আজ সোমবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টা ৪৬ মিনিটে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ নামে ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। এর আগে, সকাল … বিস্তারিত পড়ুন

নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার- দিনাজপুর-৫  বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: নিজের নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে বিজয়ী স্বতন্ত্র (তালা- প্রতীক) প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক। আজ (১৪ ফেব্রুয়ারী) শনিবার সকালে পার্বতীপুর প্রেসক্লাবের একটি সাংবাদিক প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি তাদের সাথে আলাপকালে এ ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষক ইসহাক আলীর

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে বাস ও বাইসাইকেলের সংঘর্ষে ইসহাক আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) আনুমানিক দুপুর ২টায় পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইসহাক আলী বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ‘মানব সম্পদ গঠনে ব্যবস্থাপনার ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ‘মানব সম্পদ গঠনে ব্যবস্থাপনার ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পার্বতীপুর আদর্শ কলেজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনোয়ারুল করিমের সভাপতিত্বে … বিস্তারিত পড়ুন