ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

‎পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার ৬ বছরের  শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

‎দিনাজপুরের পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার মুনতাছির রহমান নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। এসময় তারা ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রতিবেশী মাদকাসক্ত যুবক মোস্তফা মিয়া (২০) কে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে শহর থেকে প্রায় তিন কিলোমিটার অদূরে মধ্য দর্গাপাড়া গ্রামের মাদ্রাসার পিছনে। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর সরকারী কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবিরকে বিদায় সংবর্ধনা জানালো কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ (৩১ মার্চ) মঙ্গলবার বেলা ১ টা ৩০ মিনিটে পার্বতীপুর সরকারী কলেজ মিলতায়নে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদল ও অন্যান্য অতিথিকে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- … বিস্তারিত পড়ুন

শ্রমিকদের দোয়া ও ইফতার মাহফিলে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় পুণর্ব্যাক্ত করলেন –মিজানুর রহমান সিয়াম

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সকল শ্রমিক অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) রেলওয়ে স্টেশনের ৫ নং প্ল্যাটফর্ম  চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সিয়াম। ​ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মোঃ মিজানুর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১

দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাত ৯ টায় পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমানের নের্তৃত্বে পরিচালিত অভিযানে মৃত আবু তালেবের ছেলে মাদক ব্যবসায়ী আশিকুর রহমান মিন্টু (৪৩) কে আটক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিলে মেয়র পদপ্রার্থী ঘোষণা

অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সংহতির সাক্ষী হলো দিনাজপুরের পার্বতীপুর। আজ (০৮ মার্চ) রবিবার পার্বতীপুর আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলটি বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে দোয়া ও ইফতার মাহফিলে নব-নির্বাচিত এমপি রেজওয়ানুল হককে গণসংবর্ধ্বনা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নবাসীর আয়োজনে দোয়া, ইফতার মাহফিল ও নব-নির্বাচিত সংসদ সদস্যের এক বিশাল সংবর্ধ্বনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় যশাই হাই স্কুল মাঠে উৎসব ও আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের নব-নির্বাচিত সাংসদ আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা 

পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিকদের বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ মার্চ) বিকেলে পৌরসভার নামাপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অত্যন্ত ব্যস্ততম এলাকা পুরাতন বাজার এবং নতুন বাজারের সংযোগস্থল। এই দুই গুরুত্বপূর্ণ পয়েন্টের মাঝখানে অবস্থিত রেলগেটটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। তবে দীর্ঘদিন ধরে রেলগেটের এই রাস্তাটি জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো সাধারণ মানুষকে। ​জনসাধারণের এই দীর্ঘদিনের ভোগান্তি নজরে আসে পৌর স্বেচ্ছাসেবক দলের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল 

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মত নির্বাচনে অংশগ্রহণের পর এক বছরে পদার্পণ করেছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগানকে সামনে রেখে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পার্বতীপুরে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার বাদ আছর ফুলকুড়ি সরকারি প্রাথমিক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ছোটহরিপুর মাদানিয়া রহমতপুর মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ছোটহরিপুর মাদানিয়া রহমতপুর মাদ্রাসার আয়োজনে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারী) শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।  মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল ইসলাম মুন্সি’র সভাপতিত্বে কোরআন তেলাওয়াত, কেরাত, গজল দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য … বিস্তারিত পড়ুন