ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিজারিয়ান অস্ত্রোপচারে নারীর মৃত্যু, স্বাস্থ্য মন্ত্রীর দোষীদের শাস্তির আশ্বাস

ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক নারীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ উঠেছে। প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন রাজবাড়ীর বালিয়াকান্দির কনিকা মণ্ডল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কনিকার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাঁর বাড়িতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন যুব প্রধান হালিম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের অধীন ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ হালিম আল রাজি-কে যুব প্রধান মনোনীত করে পূর্ণাঙ্গ টিম গঠন করা হয়েছে। ​রাজবাড়ী ইউনিটের সম্মানিত চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, ভাইস-চেয়ারম্যান এ.বি.এম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম এবং … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা

রাজবাড়ী পাংশা উপজেলায় চোর সন্দেহে মো: জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) আনুমানিক ভোর ৪ টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলা করিম মন্ডলের মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের দাবী পূর্ব শত্রুতার জের ধরে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো: জজ আলী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ভয়াবহ আগুনে পুড়লো ৭ টি দোকান

রাজবাড়ীতে বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। সোমবার (১৭ আগষ্ট) ভোররাতে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন দোকানে এ দূর্ঘটনাটি ঘটে। এতে একটি রাইচ মিল ও পাটের গোদামসহ মোট ৭টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে বহরপুর বাজার … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে সাকো এনজিও’র ছাগল বিতরণ

রাজবাড়ীতে দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায়দের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে তাদের পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগষ্ট) দুপুরে জেলার সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাকোর (আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা) আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এই ছাগল বিতরণ করা । ছাগল বিতরণের আগে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ছাগল গ্রহিতাদের অংশগ্রহণে এক পশুপালন প্রশিক্ষণ কর্মসূচির … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সাপেকাটা রোগীর মৃত্যু নিয়ে তদন্ত, মজুদ আছে ৭০ এন্টিভেনম

রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জেলার চিকিৎসা কেন্দ্র গুলোতে সাপে কাটা রোগীর চিকিৎসা সেবা দেবার যথেষ্ট সুযোগ রয়েছে এবং রাজবাড়ী সদর হাসপাতালে ৭০ টি এন্টিভেনম রয়েছে। ১১ আগষ্ট মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সম্প্রতি রাজবাড়ীতে একজন সাপে কাটা রোগীর চিকিৎসা নিয়ে নানা জটিলতা ও প্রশ্নের সৃষ্টি হলে সে বিভ্রান্তি দূর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোর গ্রেফতার

রাজবাড়ী পাংশা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীর বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন

রাজবাড়ীর মাটিপাড়ায় বুধবার বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার আবদুল মান্নান। এতে বক্তব্য দেন সহকারী অধ্যাপক খোন্দকার ওবায়দুল্লাহ, সহকারী অধ্যাপক আবুল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে গহন থিয়েটার আয়োজনে নাট্য প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় জেলা শহরের রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি নাট্য নির্দেশক এম বাচ্চু রহমান। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে প্রয়াত স্বপন রায়ের স্মরণসভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে উদীচীর সদস্য সদ্য প্রয়াত স্বপন রায়ের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে সভা শুরু হয়। স্মরণসভায় স্মৃতি চারণের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি আজিজুল … বিস্তারিত পড়ুন