ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম চত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মনোহরদী থানা, আনসার … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। এতে মুক্তিযুদ্ধের স্মৃতি, ত্যাগ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের হাটকালুপাড়ায় স্বাধীনতা দিবসে পুষ্প অর্পণ ও আলোচনা সভা

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার বধ্যভূমিতে মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বান্দাইখাড়া বাজার বধ্যভূমি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শহীদদের প্রতি … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

নওগাঁর আত্রাই উপজেলায় মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় আত্রাই উপজেলা মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় কোরআন খতম করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্থানী বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসের আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

নওগাঁর আত্রাইয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ শে মার্চ)বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গনহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, কৃষি কর্মকর্তা … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও … বিস্তারিত পড়ুন

আত্রাই প্রেসক্লাবের উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

নওগাঁর আত্রাইয়ে  আত্রাই প্রেসক্লাবের আয়োজনে নওগাঁ-০৬(আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি আত্রাই প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই প্রেসক্লাবের নব গটিত কমিটির  আহ্বায়ক  আল আমিন মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হক নাহিদের  এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ … বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে অঙ্গীকার করেছি : শিবপুরে গণসংবর্ধনায় স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর শিবপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি। সম্প্রতি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, … বিস্তারিত পড়ুন