ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার শোনগাছা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোহলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মুন্নাফ শেখ জীবিকার তাগিদে বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতেন। বুধবার আনুমানিক বেলা ১টা ৩০ মিনিটের সময় তিনি শোনগাছা বাজারে তরিকুলের মনোহারী … বিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়া

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও তৎপরতা রুখে দিতে রাজপথে নেমেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদল। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ … বিস্তারিত পড়ুন

দৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”- এই চিরন্তন মানবিক বাণীকে বুকে ধারণ করে চিরতরে দৃষ্টিশক্তি হারানো ও অসুস্থ দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ‘হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার। সোমবার (২২ জুন) সকালে তিনি সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর এলাকায় রাজনৈতিক সহিংসতার শিকার, দুই চোখের দৃষ্টিশক্তি হারানো … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে টাকার লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাত; চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া হরিপুর (পশ্চিমপাড়া) গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কড্ডা কৃষ্ণপুর গ্রামের মোঃ জামাল মোল্লার ছেলে মোঃ কামিরুল হাসান (২১) এবং পাকুরিয়া গ্রামের পাষানের ছেলে মোঃ পলাশ (২৬) গত ১২ জুন … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে কিশোর গ্যাংয়ের কথিত প্রধান রিজভীর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়নের ডুমুর হটা হাটখোলায় সচেতন জনসাধারণের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, বাবু মিয়ার প্রতিষ্ঠিত কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে … বিস্তারিত পড়ুন

জ্বীনের বাদশা’র ফাঁদে শতাধিক মানুষ, উধাও ২১ লাখ টাকা

শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিভিন্ন অনলাইন অ্যাপসে বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করতেন। এছাড়া গ্রাহকরা টাকা ফেরত চাইলে নিজেকে ‘৪০০ বছর বয়সী জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার (২ জুন) … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে বিটুমিনবাহী ট্যাংকলরির চাপায় নারী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় বিটুমিনবাহী ট্যাংকলরির চাপায় ফোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানার দাদপুর আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোয়ারা খাতুন দাদপুর মোহনপাড়া এলাকার কোবাদ আলমের স্ত্রী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী একটি বিটুমিনবাহী ট্যাংলরি সকালে দাদপুর … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে গলঘর থেকে ৬টি গরু চুরি ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় গলঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার কা‌লিয়া হ‌রিপুর ইউনিয়‌নের পাইকপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন মো. হাসান শেখের গলঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, কোরবানির ঈদকে … বিস্তারিত পড়ুন

শহীদ পরিবারগুলোর পাশে হাজী আব্দুস সাত্তার, মেয়র হিসেবে দেখতে চায় স্বজনরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার। বুধবার (১৩ মে) সকাল ১১টায় তিনি সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লায় গিয়ে ছাত্রদলের কর্মী শহীদ সুমন ও যুবদল কর্মী আব্দুল লতিফের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও সব ধরনের … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে স্কুলছাদ থেকে পড়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলায় স্কুলের ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাটসারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম মো. বাইজিদ (১২)। তিনি হাটসারুটিয়া গ্রামের প্রবাসী মো. নজরুল ইসলা‌মের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইজিদ মাঝে মধ্যেই কাউকে না জানিয়ে … বিস্তারিত পড়ুন