ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যান সমিতির উদ্যোগে হুইলচেয়ার ও ছাগল বিতরণ

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি: ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যান সমিতির উদ্যেগে দারিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় যাকাত ফান্ড হতে উপজেলার ৪টি ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে উন্নত জাতের ১৮টি ব্ল্যাক বেঙ্গল ছাগী ও ২টি পাঠা,১টি হুইল চেয়ার,এক অসহায় পরিবারকে নগদ দশ হাজার টাকা বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ছাগল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : আজ বৃহস্পতিবার (১৬ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলা সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে ১৩০ জন প্রিসাইডিং (ভোট গ্রহণ) কর্মকর্তা, ৭৮০ জন সহকারী প্রিসাইডিং (ভোট গ্রহণ) কর্মকর্তা ও ১ হাজার ৩০০ জন পোলিং অফিসার’কে দায়িত্ব পালনের জন্য  … বিস্তারিত পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠান-২০২৪

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার (১৬ই মে ২০২৪ ইং) সকাল ১০টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠিত হলো “জাতীয় সাংবাদিক সংস্থা” সিরাজগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.জান্নাত আরা হেনরি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খ.ম একরামুল হক, সভাপতি জাতীয় সাংবাদিক … বিস্তারিত পড়ুন

কয়রা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন জি এম মোহাসিন রেজা

কয়রা উপজেলা প্রতিনিধি ॥ মোঃ আল-আমিন ইসলামঃ খুলনার কয়রা উপজেলায় আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন জি এম মোহাসিন রেজা ১৬ই মে রোজ বৃহস্পতিবার সকাল ১০টা হইতে কয়রা বাজারের সকল শ্রেণি ও পেশা জীবি মানুষের সাথে করে নিয়ে কয়রা বাজারে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে গণসংযোগকালে তিনি, … বিস্তারিত পড়ুন

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে পাশে রয়েছে হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ, বগুড়া

ডেস্ক রিপোর্ট : ইউনানী চিকিৎসা পদ্ধতি বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পৃষ্ঠপোষকতায় দিন দিন অত্যন্ত জনপ্রিয় হচ্ছে। ইতিমধ্যে সরকারী হাসপাতালগুলোতে প্রথম শ্রেনীর মেডিকেল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইউনানী চিকিৎসকবৃন্দ। এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে ৫ বছরের স্নাতক ডিগ্রী হচ্ছে বিইউএমএস। হামদর্দ প্রতিষ্ঠিত ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হামদর্দ ইউনানী মেডিক্যাল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদন্ড

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ মে) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এই রায় দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডলপাড়ার শাহাদাৎ মৃধা, মনোয়ার হোসেন, রিপন সরদার ও আনসার … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ফার্মেসীসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে অভিযান চালিয়ে ফার্মেসীসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৫মে) রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া ও নতুন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। দুপুর সোয়া ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জের নাবিক নাজমুল হক হানিফসহ বাড়ি ফিরলেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের নাবিক নাজমুল হক হানিফসহ বাড়ি ফিরলেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহ জাহাজ এর ২৩ নাবিক। বুধবার (১৫ মে ২০২৪ইং) সকালে সিরাজগঞ্জে নিজ গ্রামে এসে পৌছেছেন নাবিক নাজমুল হক হানিফ। এর আগে দীর্ঘদিন সোমালিয়ান জলদস্যুদের বন্দীদসা থেকে মুক্ত হয়ে ১৪ এপ্রিল রাতে চট্রগ্রাম থেকে রওনা হয়ে আজ সকালে নিজবাড়ী সিরাজগঞ্জের … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে নিরাপদ মৎস্য পন্য উৎপাদন এবং বাজাতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নিরাপদ মৎস্য ও মৎস্য পন্য উৎপাদন এবং বাজাতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ মে২০২৪ বেলা ১২টায় আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে ‘মৌসুমি’ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় পুকুর ও খাল হতে ঝিনুক চাষের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। আত্রাই উপজেলা মৎস কর্মকর্তা পলাশ চন্দ্র … বিস্তারিত পড়ুন

গাইবান্ধার র‍্যাব-১৩’র অভিযানে ১১৮ বোতল ফেন্সিডিলসহ ২ কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে র‍্যাব-১৩’র বিশেষ অভিযানে ১১৮ বোতল ফেন্সিডিলসহ ২ কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার। র‍্যাব-১৩ গাইবান্ধা স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান ১৫মে সিপিসি-৩ (গাইবান্ধা) র‍্যাব-১৩ রংপুর এর নাইট টহল অপারেশন সিসি নং ১৭৪/২০২৪ তারিখ ১৪ মে মূলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা … বিস্তারিত পড়ুন